ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঝিনাইদহে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকায় ট্রাক চাপায় ইমাম জোবায়ের জ্যোতি (৩২) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার রাত ১০ টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বিষয়খালী কড়াইতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জ্যোতি ঝিনাইদহ শহরের পাগলা কানাই এলাকার শহিদুল ইসলামের ছেলে। সে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর কালীগঞ্জ ডিপো ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, রাত ১০ টার দিকে জ্যোতি মোটর সাইকেল যোগে কালীগঞ্জ থেকে বাড়ি ফিরছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে ঝিনাইদহ থেকে কালীগঞ্জগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই জ্যোতির মৃত্যু হয়। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কেশরহাট বণিক সমিতির নবনির্বাচিতদের শপথ গ্রহণ

error: Content is protected !!

ঝিনাইদহে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

আপডেট টাইম : ০৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ :