ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঝালকাঠি ৭৪ টি পূজা মন্ডপে নগদ অর্থ দিলেন মনিরুজ্জামান মনির

ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়ায় ৭৪ টি পূজা মন্ডপের পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে ব্যাক্তিগত তহবিল থেকে নগদ অর্থ উপহার দিয়েছেন ঝালকাঠি- ১ আসনের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য ও কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিভিউশন কোম্পানীর পরিচালক এম মনিরুজ্জামান মনির।

২২ এবং ২৩ অক্টোবর রাতে রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন পূজামন্ডপে গিয়ে পূজারীদের সাথে আনন্দে মিলিত হয় আওয়ামী লীগের এই নেতা। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসবে তাদের মাঝে উপস্থিত হয়ে মনিরুজ্জামান মনির আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে আলোচনা করেন এবং আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ’কে বিপুল ভোটে বিজয়ী করার আহব্বান জানায়।

তিনি আরো বলেন, “বাংলাদেশ নামক যে রাষ্টের জন্ম হয়েছিলো” সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান সকল মানুষের অবদান ছিলো। তাদের সকলের রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। তাই বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতির দেশ। এ সময় ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু সঞ্জীব কুমার বিশ^াস, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.এইচ.এম খায়রুল আলম সরফরাজ,যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান ডেজলিং তালুকদার,রিয়াজ উাদ্দিন মাতুব্বর,ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মাইনুল হায়দান নিপু ও জালাল আহমেদ, কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সহপতি প্রফেসর রুস্তুম আলী খান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মামুন, ইউনিয়ন আওয়ামী লীগে’র সহ-সভাপতি ফোরকান তালুকদার সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ ও পূজামন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে প্রতিটা পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকের হাতে নগদ অর্থ তুলে দেন মনিরুজ্জামান মনির।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ: বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত

error: Content is protected !!

ঝালকাঠি ৭৪ টি পূজা মন্ডপে নগদ অর্থ দিলেন মনিরুজ্জামান মনির

আপডেট টাইম : ০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
মো. অহিদ সাইফুল, (রাজাপুর) ঝালকাঠি প্রতিনিধি :