ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জ্বালানি তেল ব্যবসায়ীরা ধর্মঘট না তুললে কঠোর ব্যবস্থাঃ বিপিসি

জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট তুলে না নিলে কাল (সোমবার) থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) পরিচালক অনুপম বড়ুয়া। জ্বালানি তেল ব্যবসায়ীদের কিছু দাবি মানা হয়েছে, বাকিটা প্রক্রিয়াধীন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সরকার সময় নিয়েছে। এর মধ্যে আন্দোলন অযৌক্তিক।

আজ রবিবার রাজধানীর কারওয়ান বাজারে যমুনা অয়েলের বোর্ডরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিন দফা দাবিতে রবিবার ভোর থেকে ধর্মঘট পালন করছে পেট্রলপাম্পের মালিকদের একাংশের। যদিও খুলনা বিভাগসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে ধর্মঘট চললেও ঢাকা, সিলেট অঞ্চলে পেট্রলপাম্পে তেল বিক্রি অনেকটা স্বাভাবিক ছিল। তবে ডিপো থেকে তেল পরিবহন প্রায় বন্ধ থাকায় পাম্পগুলোতে মজুদ কমছে। ধর্মঘটের কারণে পরিবহন চালকদের মধ্যে জ্বালানি তেল নিয়ে বেশ উৎকণ্ঠা ছিল দিনভর। যেসব পাম্পে তেল বিক্রি হয়েছে সেগুলোর সামনে গাড়ি, মোটরসাইকেলের ভিড় দেখা গেছে।

এদিকে সংবাদ সম্মেলনে পেট্রলপাম্প মালিক সমিতির একাংশের সভাপতি মোহাম্মদ নাজমুল হক বলেন, যারা ধর্মঘট ডেকেছে, তারা সমিতির কেউ না। যেহেতু সরকার ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি মানার আশ্বাস দিয়েছে তাই এখন আন্দোলন করার যুক্তি নেই।

বর্তমানে প্রতি লিটার জ্বালানি তেল বিক্রি করে ২০ পয়সা কমিশন পায় পেট্রলপাম্প। এটি বাড়িয়ে বিক্রয়মূল্যের সাড়ে ৭ শতাংশ করার দাবি তাদের। বাকি দাবির মধ্যে আছে, পেট্রলপাম্পের ব্যবসায়ীরা কমিশন এজেন্ট ও ট্যাংক-লরি ভাড়ার ওপর ভ্যাট সংযুক্ত নয়; এটি আলাদা প্রজ্ঞাপন আকারে প্রকাশ। ২৫ বছরের বেশি বয়সী ট্যাংক-লরির ইকোনমিক লাইফের জন্য পৃথকভাবে প্রজ্ঞাপন প্রকাশ করা। ইতোমধ্যে পেট্রলপাম্পের ব্যবসায়ীরা কমিশন এজেন্ট সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে।

সরকার অনুমোদিত পরিবেশকদের নিয়মিত জ্বালানি তেল সরবরাহ করে বিপিসির অধীন থাকা তিন রাষ্ট্রায়ত্ত কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনা। এ জ্বালানি তেল কিনে ব্যবসায়ীরা নিজস্ব পেট্রলপাম্প থেকে ডিজেল, পেট্রল ও অকটেন বিক্রি করে গ্রাহকের কাছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও

error: Content is protected !!

জ্বালানি তেল ব্যবসায়ীরা ধর্মঘট না তুললে কঠোর ব্যবস্থাঃ বিপিসি

আপডেট টাইম : ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :