ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জোয়ারের পানিতে হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত

নোয়াখালীর উপকূলীয় উপজেলা হাতিয়ার কয়েকটি ইউনিয়ন বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় রিমালের প্রভাবে প্লাবিত হয়েছে ।দুপুরের পর  থেকে  দ্বীপ হাতিয়ার উপর দিয়ে প্রবল বেগে বাতাস বইছে। সেই সঙ্গে বৃষ্টির গতিবেগও বেড়েছে। সাগর ও নদীর উত্তাল থাকায় প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় ভাঙন দেখা দিয়েছে। নদীর তীরবর্তী এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এতে গৃহবন্দী হয়ে পড়েছে  হাতিয়ার সাত লক্ষ মানুষ ।
হাতিয়ায় ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় ২৪২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সিপিপির ১৭৭ টি ইউনিট সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ চাকমা।
খবর নিয়ে জানা যায়, দুপুরের  পর থেকে হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়ন, হরণি ইউনিয়নের চর ঘাসিয়া, সুখচর ইউনিয়নের ডালচর ও বয়ারচর গ্রামে স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট পানি বেড়ে যায়। এতে এসব এলাকার দোকান ও বসতিগুলো অনেকটাই ডুবে গেছে। ভেসে গেছে পুকুরের মাছ ও গবাদী পশু।
নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান দিনাজ উদ্দিন বলেন, বেড়ীবাঁধ না থাকায় নিঝুম দ্বীপের সব কটি গ্রাম সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। নিঝুম দ্বীপের প্রধান সড়কের উপরে ২ ফুট উচ্চতায় পানি প্লাবিত হইছে। ভেসে গেছে মানুষের পুকুরের মাছ। অনেক জায়গায় মানুষের বসবাস করা ঘরেও পানি ঢুকে গেছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিঝুমদ্বীপের বাড়িঘর গুলো বেশি পানিতে ডুবে গেছে। তাদেরকে স্থানীয় আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। এছাড়া আশপাশের দোতলা ভবনগুলোতেও তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

জোয়ারের পানিতে হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত

আপডেট টাইম : ০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :