ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

জাতি শব্দটাই ধ্বংসের কারণঃ -ফরহাদ মজহার

ইসমাইল হোসেন বাবুঃ
দেশের চলমান অস্থিরতাকে উদ্দেশ্য করে বিশিষ্ট কবি, চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, জাতি শব্দটাই ধ্বংসের কারণ। পৃথিবীতে জাতি একটাই। তার নাম হলো মানব জাতি। ফলে যখনই আপনি বাঙালি জাতি বলবেন,তখনই সমস্ত জাতির বিরুদ্ধে আপনি দাঁড়ালেন। এই যে গণ্ডগোল শুরু হয়ে গেল।
গতকাল সোমবার সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়ায় মরা কালিগঙ্গা নদীর ধারে নির্মিত লালন মুক্তমঞ্চে জু্লাই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন শেষে লালন শাহের আখড়াবাড়ি চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ফরহাদ মজহার বলেছেন, বাঙালি মানে কি? আমাদের একটা ইতিহাস আছে। সেই ইতিহাসে বাংলা ভাষা আছে, ইসলাম আছে, আরও বহু ধর্ম আছে। ফলে আমাদেরকে যেইটা হইতে হবে; সেটা হইলো একটা রাজনৈতিক জনগোষ্ঠী। যদি আমরা রাষ্ট্রনীতির দিক থেকে কথা বল- আমাদের দরকার রাজনৈতিক জনগোষ্ঠী হয় ফোঁটা। তার মানে বহু জাতি থাকতে পারে। যেমন আমি বাঙালি জন্মসূত্রে। তেমনি চাকমা আছে, সাঁওতাল আছে। ঠিক আছে আমি জন্মসূত্রে মুসলিম, তেমনি সনাতন ধর্মাবলম্বী আছেন। তেমনি আরও বহুরকম ধর্মাবলম্বী আছেন।
তিনি আরও বলেন, এজন্য জাতি শব্দটা সমস্যার কারণ। মানে বাঙালি জাতি বলে কোনো জাতি নাই দুনিয়াতে। এটা কাল্পনিক। আমি বাংলা ভাষায় কথা বলি। এটা আমার সংস্কৃতি। যদি আমি আমেরিকা বর্ডারে যেতাম, কথা বলতাম ইংরেজিতে। তখন ইংরেজি সংস্কৃতি হতো আমার সংস্কৃতি। ফলে জাতি কথাটা অর্থহীন।
‘জাগ্রত জুলাই’ স্মরণে সোমবার কুমারখালীর ছেউড়িয়ার ফকির লালন শাহের আখড়াবাড়িতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ভাবগানের আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
শেষ বিকেলে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। বৈষম্যবিরোধী ছাত্রজনতার প্রতিনিধি সাজেদুর রহমান বিপুলের সঞ্চালনায় অনুষ্ঠানে ফরহাদ মজহার ছাড়াও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমসহ নিহত শহীদদের স্বজন ও আহতরা।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কবরের ফুলগাছ চুরি, পুরো গ্রামে ফুলগাছ লাগিয়ে চোরকে অভিনব জবাব যুবকের

error: Content is protected !!

জাতি শব্দটাই ধ্বংসের কারণঃ -ফরহাদ মজহার

আপডেট টাইম : ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :