ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জমি নিয়ে বিরোধঃ ব্যবসায়ীকে পিটিয়ে জখম

ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি জমা নিয়ে বিরোধের জেরে পল্লব সরকার (৪০) নামের এক মৎস্য ব্যবসায়ীকে পিটিয়েজখম করেছেন আপন বড় ভাই ও ভাতিজারা।রোববার রাতে পৌরসভার কুসুমদী কফি হাউজ সড়কে বিমল বিশ্বাসের দোকানের পাশে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় বড় ভাই পনেষ সরকারসহ দুই তাভিজার বিরুদ্ধে সোমবার সকালে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন পল্লব সরকার।

অভিযোগ থেকে জানা যায়, পল্লব সরকার রোববার রাতে নিজ বাড়ি থেকে আলফাডাঙ্গা বাজার যাওয়ার সময় বিমল বিশ্বাসের দোকানের কাছে পৌঁছালে হামলাকারীরা গতিরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় পরিবারের লোকজন রাতেই তাকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অভিযুক্ত ভাতিজা নেপাল সরকার জানান, পল্লব সরকারের সাথে আমাদের জমিজমা নিয়ে দির্ঘদিনের বিরোধ চলছে। সে আমাদের দেখলেই লোক সম্মুখে অপমানজনক কথা বলে। রোববার রাতে বিমল বিশ্বাসের দোকানের পাশে আমার বাবাকে একা পেয়ে পল্লব তার লোকজন নিয়ে হামলা করে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে গোন্ডগোল হয়। আমাকে সে চেয়ার দিয়ে পিটিয়ে আহত করেছে।

লিখিত অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন ওসি মো.আবু তাহের।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইসলামী ব্যাংকের এক শাখা থেকেই ৬৩ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীসহ ১৫ জনের নামে মামলা

error: Content is protected !!

জমি নিয়ে বিরোধঃ ব্যবসায়ীকে পিটিয়ে জখম

আপডেট টাইম : ০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :