ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

জনসচেতনতার জন্য কুষ্টিয়ায় পুলিশের র‍্যালি

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলা ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুষ্টিয়া জেলা পুলিশের র‍্যালি।

মহমারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলা ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‍্যালি করেছে কুষ্টিয়া জেলা পুলিশ। ‘মাস্ক পরার অভ্যাস কোভিডমুক্ত বাংলাদেশ’ এই স্লোগানে মাঠে নামে পুলিশ। শুক্রবার (৪ জুন) সকালে পুলিশ লাইন্স থেকে শুরু করে র‍্যালিটি পুরো শহর প্রদক্ষিণ করে।

পুলিশ সুপার খাইরুল আলমের নের্তৃত্বে র‍্যালিটি মজমপুর, এনএস রোড, থানার মোড়, সিঙ্গার মোড়সহ কুষ্টিয়া শহর প্রদক্ষিণ করে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পুলিশ কুষ্টিয়ার পক্ষ থেকে এই কার্যক্রম করা হয়েছে। এ সময় পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

পুলিশ সুপার খাইরুল আলম বলেন, করোনা প্রতিরোধে সরকার কর্তৃক যেসব নির্দেশনা দেওয়া হয়েছে তা জনগণকে মেনে চলার জন্য আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করে যাচ্ছি। পুলিশ সদস্যরা মানুষকে সচেতন করছেন। করোনা থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব মেনে চলা, স্বাস্থ্য সচেতন হওয়া, ভালোভাবে মাস্ক পরার বিকল্প নেই।

তিনি আরও বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নির্দেশনা অমান্য করলে আইন প্রয়োগ করা হবে। আমরা চাই আইন প্রয়োগের আগেই কুষ্টিয়াবাসী নিয়ম মেনে চলাচল করে করোনা প্রতিরোধে সহায়তা করবে। আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি তাহলে করোনা প্রতিরোধ করতে পারব।

এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে হেলার মাইক ব্যবহার করে মাস্ক পরার ব্যাপারে প্রচার প্রচারণা, পথচারীদের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা এবং মাস্ক পরেই ঘর থেকে বের হওয়ার জন্য বার বার বলা হয়।

র‍্যালিতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুল ইসলাম, কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জন্ম থেকেই একটি কিডনি, সেটিও ৯৪ শতাংশ অচলঃ বাঁচতে চান অংকন

error: Content is protected !!

জনসচেতনতার জন্য কুষ্টিয়ায় পুলিশের র‍্যালি

আপডেট টাইম : ১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :