ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ছাত্রদের অধিকার আদায়ে মেজর জিয়া ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেনঃ -শামা ওবায়েদ

বোরহানুজ্জামান আনিচ, সিনিয়র স্টাফ রিপোর্টার

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা  ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন ছাত্রদের অধিকার আদায়ের মেজর জিয়া ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন। সেই ছাত্ররাই আজ দেশের ফ্যাসিবাদী সরকারকে বিদায় জানিয়েছে।  তিনি ৬ জানুয়ারি  সোমবার বিকালে  তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

এ সময় তিনি  তারেক রহমানের ৩১ দফা সকলেই ধারণ করার অনুরোধ জানান। তিনি আরো বলেন, জিয়ার পরিবার নিয়ে সবচেয়ে বেশি ষড়যন্ত্র করা হয়েছে। তারেক জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। বেগম খালেদা বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।  আর সেই ষড়যন্ত্রকারীরা আজ দেশ থেকে পালিয়ে গেছে। ফ্যাসিবাদী হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার  প্রেতাত্মারা এখনো দেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।  আমাদের সজাগ থেকে  সেই ষড়যন্ত্রাকে প্রতিহত  করতে হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, গত ৫ আগস্টের পর নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। ১৭ বছর যারা বিএনপির পাশে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন তারাই দলের সুযোগ সুবিধা পাবেন। আর যারা ফ্যাসিবাদী আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে অর্থ লুটপাট করেছেন তারা আবার আওয়ামী  ফ্যাসিবাদীদের দলে বেড়ানো চেষ্টা করছেন। আপনারা সাবধান হয়ে যান। তা নাহলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।

উপজেলা সদরে অবস্থিত শহীদ আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদল।   সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল ইসলাম লিখন।

এ সময় আরো বক্তব্য রাখেন,  উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, মাহবুব আলী মিয়া, কেন্দ্রীয়  যুবদল নেতা হাফিজুর রহমান শরীফ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক  হেলাল উদ্দিন হেলাল,  তৈয়াবুর রহমান মাসুদ,  যুবদল নেতা রবিউল ইসলাম বাবুসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

error: Content is protected !!

ছাত্রদের অধিকার আদায়ে মেজর জিয়া ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেনঃ -শামা ওবায়েদ

আপডেট টাইম : ০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
বোরহানুজ্জামান আনিচ, সিনিয়র স্টাফ রিপোর্টার :