ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ছাড়া পেয়ে সাংবাদিকদের যা বললেন উপদেষ্টার মাথায় বোতল ছুড়ে মারা সেই শিক্ষার্থী

‘ডিবি কার্যালয়ে ২৬ ঘণ্টা আটকে রেখে মানসিক নির্যাতন করা হয়েছে আমাকে’—ডিবি কার্যালয় থেকে ছাড়া পাওয়ার পর রাতে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপকারী সেই আলোচিত ইশতিয়াক হোসাইন।

.

শুক্রবার (১৬ মে) তিনি সাংবাদিকদের কাছে এমন দাবি করেন।

.

ইশতিয়াক জানান, ‘আমাকে বৃহস্পতিবার (১৫ মে) বিকাল সাড়ে ৪টায় আমার বাসা থেকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আমার বাসায় জানানো হয় আজকে দুপুর ২টায়। আমি পুরো সময়টা অজ্ঞাত ছিলাম। ডিবি কার্যালয়ে আমাকে ২৬ ঘণ্টা আটকে রেখে মানসিক নির্যাতন করা হয়। বিভিন্ন রকম প্রশ্ন করে অনেক রাত পর্যন্ত আমাকে সজাগ রাখা হয়। আমাকে ফাঁসির আসামিদের সঙ্গে জেল হাজতে রাখার চেষ্টা করা হয়েছিল।’

.

ইশতিয়াক আরও বলেন, ‘আমাকে অনেক নাম্বার থেকে কল করে হুমকি দেওয়া হয়েছে। আমাকে বলা হয়েছে যে, আমার ওপর মব আক্রমণ চালাবে, বাসা থেকে বের হলে আমার ক্ষতি করবে। আমি আতঙ্কিত ছিলাম এবং এখনো কিছুটা আতঙ্কিত।’

.

উল্লেখ্য, গত বুধবার (১৪ মে) রাতে তথ্য উপদেষ্টা মাহফুজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে বক্তব্য প্রদানকালে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয় শিক্ষার্থীরা। স্লোগানের উত্তেজনায় ওপরে বোতল ছুড়ে মারেন ইশতিয়াক হোসাইন। সেই বোতল আঘাত করে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথায়। এই ঘটনা পরবর্তীতে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং এনসিপি’র নেতারা তীব্র নিন্দা জানান।

.

জানা যায়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ মে) ইশতিয়াক হোসাইনকে গ্রেফতারের জন্য পরোয়ানা জারি করে প্রশাসন। পরবর্তীতে আজ শুক্রবার (১৬ মে) বিকেলে ইশতিয়াক হোসাইনকে ডিবি কার্যালয়ে আটক করা হয় বলে জানা যায়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইসলামবিদ্বেষের পরাজয় ঘটেছে

error: Content is protected !!

ছাড়া পেয়ে সাংবাদিকদের যা বললেন উপদেষ্টার মাথায় বোতল ছুড়ে মারা সেই শিক্ষার্থী

আপডেট টাইম : ০৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
ডেস্ক রিপোর্ট :