আপডেট টাইম :
০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
৮৮
বার পঠিত
ছয় ভরি স্বর্ণ ও নগদ টাকা চুরিঃ গ্রেফতার এক
আসলাম বেপারীঃ ফরিদপুরের চরভদ্রাসন সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী (হিন্দু) এলাকার সিরাজ বেপারীর বাড়িতে তালা ভেঙে ছয় ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। চুরির ঘটনাটি ঘটে গত ৫ মে রাতে। পরিবারের সবাই মেয়ের জামাইয়ের বাড়িতে অবস্থান করায় চোরেরা সুযোগ নেয়। বাড়ির তালা ভেঙে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার ও টাকা নিয়ে যায়। পরদিন ঘটনাস্থল পরিদর্শন করেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান। এরপর থেকে পুলিশ ধারাবাহিকভাবে তদন্ত চালায়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন-চরভদ্রাসন সদর ইউনিয়নের বাসিন্দা জাহাঙ্গীর চোকদার (৪৫)। তিনি মৃত মনছুর চোকদারের ছেলে। ওসি মো. রজিউল্লাহ খান জানান, মামলাটি (মামলা নং ০৫) দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় রুজু করা হয়েছে। এসআই ফরহাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে অভিযুক্তকে আটক করা হয়। তিনি আরও জানান, চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেফতার হওয়া আসামিকে পরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আসলাম বেপারীঃ
ফরিদপুরের চরভদ্রাসন সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী (হিন্দু) এলাকার সিরাজ বেপারীর বাড়িতে তালা ভেঙে ছয় ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
চুরির ঘটনাটি ঘটে গত ৫ মে রাতে। পরিবারের সবাই মেয়ের জামাইয়ের বাড়িতে অবস্থান করায় চোরেরা সুযোগ নেয়। বাড়ির তালা ভেঙে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার ও টাকা নিয়ে যায়। পরদিন ঘটনাস্থল পরিদর্শন করেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান। এরপর থেকে পুলিশ ধারাবাহিকভাবে তদন্ত চালায়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন-চরভদ্রাসন সদর ইউনিয়নের বাসিন্দা জাহাঙ্গীর চোকদার (৪৫)। তিনি মৃত মনছুর চোকদারের ছেলে।
ওসি মো. রজিউল্লাহ খান জানান, মামলাটি (মামলা নং ০৫) দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় রুজু করা হয়েছে। এসআই ফরহাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে অভিযুক্তকে আটক করা হয়।
তিনি আরও জানান, চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেফতার হওয়া আসামিকে পরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।