ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চুয়াডাঙ্গার দৌলাৎদিয়ারে এক নারীর গলা কেটে হত্যা

চুয়াডাঙ্গা সদরের দৌলাৎদিয়ার নিজ বাড়িতে অঞ্জলী পরামাণিক (৫৫) নামে এক নারীর গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গার শহরতলী দৌলাৎদিয়ার গ্রামে এ ঘটনা ঘটে। কে বা কারা এবং কি উদ্দেশ্যে এ হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনো জানতে পারেনি পুলিশ। নিহত অঞ্জলী পরামাণিক দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার গণেশ পরামাণিকের স্ত্রী।

স্থানীয়রা জানায়, রবিবার বেলা ১১টার দিকে পাশের মাথাভাঙ্গা নদী থেকে গোসল করে বাড়ি আসেন অঞ্জলী পরামাণিক। এর কিছুক্ষণ পরে প্রতিবেশীরা তার বাড়ি গিয়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান জানান, নিজ বাড়িতে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা এবং কি উদ্দেশ্যে এ হত্যাকান্ড ঘটিয়েছে তা জানতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। তিনি জানান, নিহতের গলা ও ঘাড়ে দুটি ক্ষত রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধোবাউড়ায় মাদক প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় অ্যাডভোকেসি সংলাপ

error: Content is protected !!

চুয়াডাঙ্গার দৌলাৎদিয়ারে এক নারীর গলা কেটে হত্যা

আপডেট টাইম : ০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
হুমায়ুন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :