ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চুয়াডাঙ্গায় প্রকাশ্যে ২ ভাইকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা

ইসমাইল হােসেন বাবুঃ

চুয়াডাঙ্গার জীবননগরে প্রকাশ্য দিবালোক কুপিয়ে ও পিটিয়ে দুইভাইকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরেক ভাই গুরুতর আহত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার উথুলী ইউনিয়নের মিথে মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উথলী গ্রামের মাঝেরপাড়ার মৃত. খোদা বক্স মণ্ডলের দুই ছেলে আনোয়ার (৫৫) ও হামজা (৪৫)।

স্থানীয়রা জানান, দুই ভাই আনোয়ার ও হামজা শনিবার সকালে উথলী ব্রিজ মাঠে কাজ করতে যায়। এসময় ৮/১০ জন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে দুইভাই কে কুপিয়ে জখম করে চলে যায়।

স্থানীয়রা তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে হামজা ও পরে মিন্টার মৃত্যু হয়।

একটি সূত্রে জানা গেছে, চার মাস আগে গরু কেনা-বেচা বিরোধের জেরে এ ঘটনা ঘটে। নিহতেরা গরু বিক্রেতা ও হামলাকারীরা গরু ক্রেতা বলে জানা গেছে। তবে হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় উথলী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, দুজনকে কুপিয়ে ও পিটিয়ে, হাসপাতালে আসার আগেই একজন মারা গেছেন, আর একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, প্রতিবেশীদের সঙ্গে গরু কেনা-বেচা নিয়ে পূর্বে থেকে বিরোধ চলে আসছিল তাদের মধ্যে। আজ মাঠের মধ্যে কুপিয়ে ও পিটিয়েছে বলে শুনেছি। মরদেহ হাসপাতালে আছে। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে প্রধানমন্ত্রীঃ -এম.পি বাবুল

error: Content is protected !!

চুয়াডাঙ্গায় প্রকাশ্যে ২ ভাইকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা

আপডেট টাইম : ০৩:২১ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :