ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চার দিনেও সূর্যের মুখ দেখেনি উপজেলাবাসিঃ নগরকান্দায় শীতে শ্রমজীবী মানুষের দুর্ভোগ

ফরিদপুরের নগরকান্দায় তীব্র শীত ও হিমেল হাওয়ায় অতিষ্ঠ জনজীবন। উত্তর থেকে ধেয়ে আাসা হিমেল হাওয়ায় প্রকোপ থেকে বাঁচতে ঝোপের আড়ালে আশ্রয় নিয়েছেন কয়েকজন বয়স্ক ভিক্ষুক।

সারা দেশেই শীত জেকে বসেছে। পৌষের কনকনে হাড় কাপানো শীতে কাবু হয়ে পড়েছে ফরিদপুরের নগরকান্দার খেটে খাওয়া মানুষ। ঘন কুয়াশার চাঁদরে ঢাকা থাকে প্রকৃতি। হিমেল হাওয়ার সাথে কনকনে শীত অনুভূত জীবিকার তাগিদে বের হওয়া শ্রমজীবী মানুষেরা পড়েছেন মারাত্মক বিপাকে। ফলে শ্রমজীবী মানুষের দুর্ভোগ হচ্ছে সীমাহীন ভাবে। এতে করে নগরকান্দায় গত চার দিন যাবৎ সূর্যের দেখা মেলেনি।
গত কয়েক দিন ধরেই নগরকান্দায় শীত বাড়ার সাথে সাথে মানুষের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ ও গবাদিপশু নিয়ে বৈশি ভোগান্তিতে পড়েছেন। গতকাল শুক্তবার দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। গত কয়েক দিন থেকে ঘন কুয়াশা সাথে শীতের তীব্রতা বেড়ে চলেছে। এতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কৃষি কাজে নিয়োজিত শ্রমিক, ইট ভাটায় কর্মরত দুস্থ ও নিম্ন আয়ের মানুষ শীত বস্ত্রের অভাবে দুর্ভোগে পড়েছে।
বিশেষ করে সারাদেশের মধ্যে পিয়াজ চাষে খ্যত এ উপজেলায় পিয়াজ লাগানো উপযুক্ত  সময় এখনই। আর এ কাজে নারী, পুরুষ, বয়স্ক ও শিশুরা এ কাজে ব্যস্ত হয়ে পড়ে। একদিকে তীব্র শীত অন্যদিকে হিমেল হাওয়ায় তাদের পিয়াজ রোপনের ব্যহত হচ্ছে। তবুও জীবিকার তাগিদে হাড় কাঁপানো শীত শরীরে জড়িয়ে কাজ করতে হচ্ছে তাদের। শীতে চরমে উঠেছে এখানকার শ্রমজীবী মানুষের দুর্ভোগ। শীতজনিত নানান রোগে আক্রান্ত হয়ে পড়ছে বয়স্ক ও শিশুরা।
এ ছাড়াও ভিক্ষুকেরা পড়েছেন মহা দূর্ভোগে। প্রতিদিন বাড়ী বাড়ী ঘুরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন তারা। তীব্র শীত সাথে হুহু করপ আসা হিমেল হাওয়ায় তারা আর বাড়ী বাড়ী ঘুরতে পারছেন না।
সাভার গ্রাম থেকে ভিক্ষা করতে পৌর শহরে আসা ৫৮ বছর বয়সী সুফিয়া খাতুন জানান, প্রতিদিন বাড়ী বাড়ী ঘুরে দেড় শত থেকে দুই শত টাকা পাওয়া যায়। আজ শুক্রবার একটু বেশী হওয়ার কথা। কিন্তু ঠান্ডা বাতাসের মধ্যে কোথাও যাইতে পারছিনা। এখন কেন রকম বাড়ীতে পৌছাতে পারলে জানডা বাঁচবে।
এছাড়া উপজেলায় ছিন্নমূল, দরিদ্র আর নিম্নআয়ের মানুষ হাড় কাঁপানো শীত উপেক্ষা করে পেটের তাগিদে কর্মের সন্ধানে বের হচ্ছেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, দেওবন্দে ৫ হাজার প্রতিনিধির সম্মেলন

error: Content is protected !!

চার দিনেও সূর্যের মুখ দেখেনি উপজেলাবাসিঃ নগরকান্দায় শীতে শ্রমজীবী মানুষের দুর্ভোগ

আপডেট টাইম : ০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩
বোরহানুজ্জামান আনিস, স্টাফ রিপোর্টার, নগরকান্দাঃ :