ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাপ ও অস্বস্তি থাকলেও সংবিধান মেনে যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবেঃ-হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারিতেই অনুষ্ঠিত হবে এবং তা যথা সময়ে সংবিধান মেনেই হবে। চাপ থাকতেই পারে। যেহেতু সিইসি কিছুটা অস্বস্তিবোধ করছেন যে, সব রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করলে তারা খুশি হতেন, ভালো হতো।

তিনি বলেন, দু’একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করে হামলা করে গাড়ি ভাঙচুর করছে। আগুন দিচ্ছে এসমস্ত কারণে হয়তো দু’একজন অস্বস্তিবোধ করতে পারে। কিন্তু তাতে নির্বাচন থেমে থাকবে না। নির্বাচন যথাসময়েই সংবিধান মেনে অনুষ্ঠিত হবে।

২৯ নভেম্বর, বুধবার বেলা ১১টায় কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

হানিফ আরো বলেন, ৩০ ডিসেম্বর মনোনয়ন জমা হওয়ার পরেই বোঝা যাবে যে, নির্বাচনে শুধু আওয়ামী লীগ দলই আছে না অন্য দলও আছে। ইতোমধ্যেই জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। আমাদের জানা মতে ২৮ থেকে ৩০টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

এসময় বিএনপি প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপি এখন আর রাজনৈতিক দলে নেই। তাদের কর্মকাণ্ডে তারা এখন সাধারণ মানুষের কাছে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে।

এই সন্ত্রাসী দলের নেতারা কোথায় কোন আন্ডারগ্রাউন্ডে থেকে কী বক্তব্য দিচ্ছে সেটা নিয়ে আর আলোচনার কোনো প্রয়োজন নেই।এসময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে

error: Content is protected !!

চাপ ও অস্বস্তি থাকলেও সংবিধান মেনে যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবেঃ-হানিফ

আপডেট টাইম : ০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :