ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাটমোহরে স্বেচ্ছাসেবক দলের সভাপতিসহ গ্রেফতার ৪

পাবনার চাটমোহরে নাশকতা ও বিস্ফোরক মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও এক ইউপি সদস্যসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার বিকেলে উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ রেজাউল করিম (৪৫) কে।
এরআগে উপজেলার বিলচলন ইউনিয়নের মেম্বার ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম (৪০) কে উপজেলার কুমারগাড়া গ্রামের নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে আটক করা হয়েছে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের ধানকুনিয়া গ্রামের মনিরুজ্জামানের ছেলে বিএনপি কর্মী জাহিদুল ইসলাম (৩০) কে।
এছাড়া উপজেলার মথুরাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ভাদরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে উজ্জল হোসেন (২৫) কে আটক করে পুলিশ।
 উপজেলার নিমাইচড়া ইউনিয়ন শ্রমিক লীগৈর অফিসে হামলা,ভাঙ্চুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় এদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়ছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করেছেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া, কিসের আভাস দিলেন পুতিন

error: Content is protected !!

চাটমোহরে স্বেচ্ছাসেবক দলের সভাপতিসহ গ্রেফতার ৪

আপডেট টাইম : ০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি :