ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাকুরিচ্যুত বিডিআর’দের চাকুরিতে পুনর্বহালের দাবিতে কর্মসূচি পালিত

মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি

চাকুরিচ্যুত বিডিআরদের চাকুরিতে পুনর্বহালের দাবিতে কর্মসূচি পালিত হয়েছে। আজ রবিবার বেলা বারোটার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ফরিদপুর জেলা বিডিআর কল্যাণ পরিষদের উদ্যোগে ফরিদপুর বিডিআর কল্যাণ পরিষদের আহবায়ক মোঃ সুলতান আহমেদের সভাপতিত্বে তিন দফা দাবি আদায় সহ চাকুরি পুনর্বহালের দাবিতে উক্ত মানববন্ধন বিক্ষোভ সমাবেশ ও পরে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিডিআর সদস্য শহিদুল ইসলাম, নজরুল ইসলাম, আব্দুল মমিন, আব্দুল হান্নান, মোঃ নান্নু মিয়া, আবুল কালাম আজাদ প্রমূখ।

বক্তারা বলেন, গত ১৬ বছর যাবত শেখ হাসিনা সরকারের আমলে তাদের বেআইনিভাবে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। এই ১৬ বছর তারা মানবতার জীবনযাপন করছেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই তাদের অন্যায় ভাবে চাকরি থেকে বহিষ্কার করেন এবং বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়। শুধু তাই নয়, তাদের সহকর্মীদের মিথ্যা মামলায় দিনের পর দিন কারাবরণ করতে হয়েছে। প্রায় ১৫৭ জন বিডিআর সদস্যদের ফাঁসি হয়েছে এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। তারা দাবি করেন, বিডিআর আন্দোলনের সাথে তারা কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন না।

বর্তমানে, তারা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট তাদের দাবি জানান, অবিলম্বে তাদের চাকরিতে পুনর্বহাল করা হোক এবং যে সকল সদস্যরা বিনা বিচারে কারাগারে রয়েছেন তাদের মুক্তি প্রদান করা হোক। পাশাপাশি, বিজিবি নাম প্রত্যাহার করে বিডিআর নামটি পুনঃবহাল করার দাবি জানানো হয়।

মানববন্ধনে তারা তিন দফা দাবি পেশ করে। দাবিগুলো হল: ১. পিলখানার নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার ৫৭ জন সেন অফিসার সহ ৭০ জন হত্যাকাণ্ডের পেছনে দায়ী ব্যক্তিবর্গ এবং নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। ২. যে সকল বিডিআর সদস্যের সাজার মেয়াদ শেষ এবং খালাস প্রাপ্ত বিডিআরদের মুক্তির দাবি জানানো হয়। ৩. প্রহসনের আঠারোটি স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেপ্তার করে যাদেরকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করা হয়েছে, তাদের সবাইকে চাকুরীতে পুনর্বহাল করা হোক এবং তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ এবং নির্ভয় কাজ করার জন্য উল্লেখিত ২ এর(ঙ) ধারা অবশ্যই বাদ দেওয়ার দাবি জানানো হয়।

এরপর একটি বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ৫ম ও ৬ষ্ঠ গ্রেডে চাকরির সুযোগ, যেভাবে আবেদন

error: Content is protected !!

চাকুরিচ্যুত বিডিআর’দের চাকুরিতে পুনর্বহালের দাবিতে কর্মসূচি পালিত

আপডেট টাইম : ০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :