ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাঁপাইনবাবগঞ্জে ৭ ভারতীয় জাল রুপি-সরঞ্জামসহ মূলহোতা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৭ লাখ ৯ হাজার ৫’শ ভারতীয় জাল রুপি ও সরঞ্জামসহ মূলহোতা বশির উদ্দিনকে (৪৯) গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৮ মে) রাতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শহরের নেয়ামতনগর এলাকার গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের দক্ষিণে পাকা সড়কের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের আজাহার আলীর ছেলে। র‌্যাব জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বশির উদ্দিন ২০১৬ সাল থেকে জাল নোট ব্যবসার সঙ্গে জড়িত এবং তার নামে এ সংক্রান্ত আরও তিনটি মামলা চলমান রয়েছে।

জেলা শহরের একটি নির্জন বাসায় এসব কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। পরে তার বাসা তল্লাশি করে জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম।

অভিযানে ৭ লাখ ভারতীয় জাল রুপি ছাড়াও বাংলাদেশি ১২ হাজার ৬০ টাকা, দুটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড ও ৮০০ গ্রাম জাল রুপি তৈরির গাম জব্দ করে র‌্যাব। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাজেক পর্যটন কেন্দ্র বন্ধের প্রতিবাদে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের বিক্ষোভ

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জে ৭ ভারতীয় জাল রুপি-সরঞ্জামসহ মূলহোতা গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ :