ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাঁপাইনবাবগঞ্জে ৫ কেজি হেরোইন আটক

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত থেকে পাঁচ কেজি হেরোইন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৪ মে) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার গভীর রাতে হিরোইনগুলো আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি), অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়ার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বিজিবির রহনপুর ব্যাটালিয়ন জানতে পারে ওই সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবাড়িরা মাদকদ্রব্য পাচার করতে পারে।

এই খবর পাওয়ার পর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ তাহাখানা নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুই মোটরসাইকেল আরোহীকে দেখে বিজিবি টহলদলের সন্দেহ হয় এবং তাদেরকে চ্যালেঞ্জ করে।

তবে মোটরসাইকেল আরোহীরা তাদের মোটরসাইকেলসহ একটি বস্তা ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে পাঁচ কেজি হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে বর্ণিল আয়োজনে শুরু প্রবারণা পূর্ণিমা

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জে ৫ কেজি হেরোইন আটক

আপডেট টাইম : ০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :