দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
চাঁপাইনবাবগঞ্জে ১০ কেজি হেরোইন মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ করে জরিমানা অনাদায়ে দু’ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মোহাঃ আদীব আলী এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের তাতিপাড়ার সমিজ উদ্দীন শেখের ছেলে আব্দুল আলীম (২৪), গোমস্তাপুরের রহনপুর বড়বাজারের ইউনুস আলীর ছেলে হিরা ওরফে হিরো ওরফে প্রিন্স খান (২৯) ও রহমতপাড়ার রফিক বিশ্বাসের ছেলে রকি বিশ্বাস (৩৪)। রাষ্ট্রপক্ষের আইনজীবি (পিপি) নাজমুল আজম জানান, গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায় ২০১৯ সালের ২ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে একটি ইজিবাইক থেকে ১০ কেজি হেরোইন উদ্ধার করে। এ সময় আব্দুল আলীমকে আটক করা গেলেও হিরো ও রকি বিশ্বাস পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই গোমস্তাপুর থানায় র্যাব-৫ এর এসআই আব্দুল মোমিন বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-৫ এর এসআই তোফাজ্জল হোসেন ২০২০ সালের ২৩ মার্চ আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। আরও পড়ুনঃ কুষ্টিয়ায় গ্রেনেড বােম উদ্ধার মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষ্য গ্রহণ শেষে আসামীদের উপস্থিতিতে এই দন্ডাদেশ প্রদান করেন।
চাঁপাইনবাবগঞ্জে ১০ কেজি হেরোইন মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ করে জরিমানা অনাদায়ে দু’ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মোহাঃ আদীব আলী এই দন্ডাদেশ প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবি (পিপি) নাজমুল আজম জানান, গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায় ২০১৯ সালের ২ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে একটি ইজিবাইক থেকে ১০ কেজি হেরোইন উদ্ধার করে। এ সময় আব্দুল আলীমকে আটক করা গেলেও হিরো ও রকি বিশ্বাস পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই গোমস্তাপুর থানায় র্যাব-৫ এর এসআই আব্দুল মোমিন বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-৫ এর এসআই তোফাজ্জল হোসেন ২০২০ সালের ২৩ মার্চ আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।