ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। বুধবার (২৯ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী এই আদেশ প্রদান করেন।

দন্ড প্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সন্তোষপুর গ্রামের জার্জিস কালু মেকারের ছেলে ইব্রাহিম বাবু (৩১), মজিবুর রহমানের ছেলে রাসেল আলী (৩০) ও লুৎফর রহমানের ছেলে হাসানুজ্জামান টমাস (২৮)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়, ২০১৯ সালের ১৩ মার্চ র‌্যাব-৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সন্তোষপুর বটতলা গ্রামীণ ব্যাংকের সামনে অভিযান চালায়। এ সময় ইব্রাহিম বাবু, রাসেল আলী ও হাসানুজ্জামান টমাসের কাছে থাকা ১০টি প্যাকেটে মোট ১ কেজি ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৫ এর এসআই মাহমুদুল হাসান পরাদিন ১৪ মার্চ চারজনকে আসামি করে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোমস্তাপুর থানার এসআই বজলুর রশীদ প্রথমে ২০১৯ সালের ২৭ এপ্রিল ও পরে সোহেল রানা ২০২২ সালের ৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড ও একজনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করেন। আসামিদের উপস্থিতে এই দন্ডদেশ- প্রদান করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিষেধাজ্ঞার মধ্যেও ধরা হচ্ছে ইলিশ, সরকারি সহায়তা পাননি কোনো জেলে

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

আপডেট টাইম : ০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :