ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাঁপাইনবাবগঞ্জে বিপৎসীমার দেড় মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি

ফারাক্কার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৭ সেন্টিমিটার। তবে এখনও পদ্মার পানি বিপৎসীমার নিচে রয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দীন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর পাংখা পয়েন্টে ২৪ ঘণ্টায় ৭ সেন্টিমিটার বাড়লেও সর্বশেষ ১২ ঘণ্টায় পানি বেড়েছে ৪ সেন্টিমিটার। পদ্মায় বিপৎসীমা ২২ দশমিক ০৫ মিটার। বর্তমানে পানির স্তর ২০ দশমিক ৫৫ মিটার। এখনো পানির স্তর বিপৎসীমার দেড় মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।   তিনি আরো বলেন, পানি বৃদ্ধির যে হার, তাতে এখনো আকস্মিক বন্যার আশঙ্কা নেই এ অঞ্চলে।

এদিকে দুপুরের দিকে নদীতে স্রোত বাড়লে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বোড়লাউড়ি ঘাটে পদ্মাপাড়ে ভাঙন সৃষ্টি হয়। এতে কয়েকটি বাড়ী নদী গর্ভে বিলিন হলেও অন্যরা তাদের বসতভিটা অন্যত্র সরিয়ে নিচ্ছেন। পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, সপ্তাহখানে ধরেই পদ্মার পানি বাড়ছিল। তবে শনিবার ও রোববার পানি বাড়েনি।

এদিকে সোমবার ভারত ফারাক্কার গেট খুলে দিলে পানি বৃদ্ধি শুরু হয়। ফলে পাঁকা ইউনিয়নের বেশ কিছু এলাকার ধান ও ফসল ডুবে গেছে। তীব্র স্রোতের কারনে কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। তার দাবি- ভারত থেকে আসা পানি তীব্র স্রোতে ঢালুর দিকে চলে যাচ্ছে। যদি স্রোত বন্ধ হয়, তবে এলাকায় বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, ইতিমধ্যে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করা হয়েছে। আগাম বন্যায় সব ধরনের প্রস্ততি নেয়া হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জাইনীন

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জে বিপৎসীমার দেড় মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি

আপডেট টাইম : ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: :