ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

-ছবি প্রতীকী।

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) দুপুরে সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের পশ্চিমপাড়া বিল ও রামচন্দ্রপুর বেয়াড়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার দ্বারিয়াপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে জাহিদ (১৯), ইসলামপুর ইউনিয়নের কাজিপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে ওমর ফারুক (১৭) ও পারধুমী ট্যাপাপাড়া গোলাপের হাট এলাকার আবদুর রকিবের মেয়ে আসিফা (৩)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, দুপুর প্রায় একটার দিকে সদর উপজেলার শাজাহানপুর থেকে মোটরসাইকেল যোগে শহরে যাচ্ছিলেন জাহিদ ও ওমর। এ সময় পশ্চিমপাড়া বিলের পাশের ফাঁকা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুজন মারা যান।

এর আগে অটোচার্জার যোগে নিজ বাড়ি থেকে চাঁপাইনবাবগঞ্জ যাবার সময় রামচন্দ্রপুর বেয়ারাপাড়া এলাকায় পৌঁছালে সড়কে পড়ে যায় আফিয়া। এ সময় পেছন থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়য়। গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শষ্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে বর্ণিল আয়োজনে শুরু প্রবারণা পূর্ণিমা

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

আপডেট টাইম : ০৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :