ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

এ বছর পদ্মায় ইলিশ বিচরণ কম

চরভদ্রাসন পদ্মা নদীতে ইলিশ সংরক্ষন অভিযান অব্যাহত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষন অভিযান অব্যাহত রয়েছে। গত আঠার দিনে মোট বত্রিশটি অভিযান পরিচালনা করেছেন বলে উপজেলা মৎস্য অফিস সূত্র জানিয়েছেন। এ বত্রিশটি অভিযানে মোট আটককৃত ইলিশ মাছের পরিমান সাড়ে ৩৯ কেজি।

এছাড়া অভিযানে ১ লাখ সাড়ে ১৩ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা সহ দুইজন জেলেকে আটক করে নগদ ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত উপজেলা পদ্মা নদীতে অভিযান অব্যাহত থাকবে। তবে উপজেলা পদ্মা নদীতে এ বছর ইলিশ বিচরনের পরিমান খুব কম বলে স্থানীয় মৎস্যজীবি সমিতিগুলো জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পদ্মা নদীর ক্ষুদ্র মৎস্যজীবি সমবায় সমিতির সাধারন সম্পাদক আত্তাপ মুন্সী জানান, “ এ বছর উপজেলা পদ্মা নদীতে আগের মত ইলিশই আসে নাই। উপজেলায় ইলিশ ঢুকার প্রধান রুট পদ্মা নদীর ভাটিতে মাওয়া ঘাট এলাকা থেকেই অসাধু জেলেরা ইলিশের ঝাঁক আটকিয়ে দিচ্ছে। ফলে গত ১৮ দিনে উপজেলা পদ্মা নদীতে তেমন কোনো ইলিশ মাছের বিচরণ লক্ষ্য করা য়ায় নাই”।

উক্ত সমিতির সভাপতি আবুল কাশেম খান জানান, “উপজেলা পদ্মা নদীতে এ বছর ইলিশের বিচরণ খুবই কম। ফলে ইলিশ শিকারীরা নিজেদের নিরাপত্তা, নৌকা ও জালের ঝুঁকির চিন্তা করে আগের মত পদ্মা নদীতে ইলিশ শিকারে নামে নাই”।

আর উপজেলা মৎস্য অফিসার এসএম মাহমুদুল হাসান বলেন, “ পদ্মায় ইলিশ থাকুক আর না থাকুক, সরকারি বিধি মোতাবেক প্রতিদিন আমরা পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষনের জন্য দফায় দফায় অভিযান পরিচালনা করে চলেছি এবং আগামী ২৫ অক্টোবর পর্যন্ত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা অব্যাহত থাকবে”।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কৃষিঋণের ৪২% খেলাপি

error: Content is protected !!

এ বছর পদ্মায় ইলিশ বিচরণ কম

চরভদ্রাসন পদ্মা নদীতে ইলিশ সংরক্ষন অভিযান অব্যাহত

আপডেট টাইম : ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
মোঃ আসলাম বেপারী, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধিঃ :