ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় রোববার যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ খ্রি. পালিত হয়েছে। সরকারি বেসরকারি ও স্বায়তশাষিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিত্ত¡ রেখে দিবসের প্রত্যুষে সকলে মিলে কালো ব্যাচ ধারন করেন।

পরে উপজেলা পরিষদের নিচতলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একর পর এক পুস্প স্তবক অর্পন করে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মোতালেব হোসেন মোল্যার নেতৃত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে পুস্প স্তবক অর্পন করেন। পরে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া হোসেনের নেতৃত্বে থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়, আনসার ও ভিডিপি কার্যালয়, পল্লি সঞ্চয় ব্যাংক, চরভদ্রাসন সরকারি কলেজ, চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়, উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলালীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে শ্রদ্ধাঞ্জলী দেন।

পরে উপজেলা প্রশাসন ও স্থানীয় আ’লীগের উদ্যোগে পৃথক দু’টি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মোতালেব হোসেন মোল্যার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম প্রমূখ।

অপরদিকে উপজেলা আ’লীগ কার্যালয়ে আরেকটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ আজাদ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ কাউছার। উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আনোয়ার আলী মোল্যা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, স্থানীয় যুবলীগ নেতা মোঃ মাহফুজুর রহমান মুরাদ, ছাত্রলীগের সভাপতি মোঃ কামরুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ হৃদয় হাসান ও মহিলালীগ নেত্রী রওশনআরা পারভীন প্রমূখ। সভার বক্তারা বঙ্গবন্ধু ও তার স্বপরিবারের উপর গভীর শ্রদ্ধা ব্যাক্ত করেন এবং এ মোককে শক্তিতে পরিনত করে সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যাক্ত করেন।

এছাড়া দিবসের দ্বিপ্রহরে বাদ যোহর উপজেলার বিভিন্ন মসজিদ মন্দির ও গীর্জায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার শহীদ পরিবার বর্গের রূহের মাগফোরাত কামনা করে বিশেষ মোনাজাত, প্রার্থনা পর উপজেলার অন্ততঃ ৫০টি স্পটে কাঙ্গালী ভোজ বিতরন করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের মিলনমেলা

error: Content is protected !!

চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

আপডেট টাইম : ০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
মোঃ আসলাম বেপারী, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধিঃ :