ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চরভদ্রাসনে মাদক সেবীকে এক মাসের কারাদণ্ড

আসলাম বেপারীঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের উত্তর আলমনগর গ্রামের মতিয়ার শেখের ছেলে মাসুম শেখ (৩৫) নামের এক মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার বিকেল ৫টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোসাইনের নেতৃত্বে তার বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে দণ্ডপ্রাপ্ত মাদকসেবীকে জেলা কারাগারে পাঠানো হয়।

অভিযানে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও মোবাইল কোর্ট পেশকার শেখ রাসেল উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাসুম শেখ দীর্ঘদিন ধরে মাদক সেবন ও গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। ঘটনার দিন বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম উপজেলা সদর বাজার থেকে তাকে গাঁজাসহ আটক করে। পরবর্তীতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও ধ্বংস করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ

error: Content is protected !!

চরভদ্রাসনে মাদক সেবীকে এক মাসের কারাদণ্ড

আপডেট টাইম : ০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
আসলাম বেপারী, স্টাফ রিপোর্টার :