আপডেট টাইম :
০৪:২০ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
৩৫৩
বার পঠিত
চরভদ্রাসনে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরন
ফরিদপুরের চরভদ্রাসনে ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত ২০ জন জেলের মাঝে একটি করে বকনা বাছুর বিতরন করা হয়েছে। সোমবার দুপুর সারে ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জেলেদের মাঝে এ বকনা বাছুর বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার,জেষ্ঠ সহকারী পরিচালক বিজন কুমার নন্দী,উপজেলা মৎস কর্মকর্তা (অতি:দা:) এসএম মাহমুদুল হাসান, উপজেলা প্রাণি সম্প্রসারন কর্মকর্তা রবিউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার ও সহকারী মৎস কর্মকর্তা মো: জুয়েল রানা প্রমূখ। আরও পড়ুনঃ ভাঙ্গায় ৭ম শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মৎস কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় অত্র উপজেলায় মোট ৪৫ জন নিবন্ধিত জেলের মাঝে বকনা বাছুর বিতরন করা হবে। প্রথম ধাপে ২০ জনের মাঝে বিতরন করা হলো। পর্যায়ক্রমে বাকীদের মাঝে বকনা বাছুর বিতরন করা হবে।
ফরিদপুরের চরভদ্রাসনে ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত ২০ জন জেলের মাঝে একটি করে বকনা বাছুর বিতরন করা হয়েছে। সোমবার দুপুর সারে ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জেলেদের মাঝে এ বকনা বাছুর বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার,জেষ্ঠ সহকারী পরিচালক বিজন কুমার নন্দী,উপজেলা মৎস কর্মকর্তা (অতি:দা:) এসএম মাহমুদুল হাসান, উপজেলা প্রাণি সম্প্রসারন কর্মকর্তা রবিউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার ও সহকারী মৎস কর্মকর্তা মো: জুয়েল রানা প্রমূখ।
মৎস কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় অত্র উপজেলায় মোট ৪৫ জন নিবন্ধিত জেলের মাঝে বকনা বাছুর বিতরন করা হবে। প্রথম ধাপে ২০ জনের মাঝে বিতরন করা হলো। পর্যায়ক্রমে বাকীদের মাঝে বকনা বাছুর বিতরন করা হবে।