ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চরভদ্রাসনে গৃহবধুর আত্ম্যহত্যার ঘটনায় স্বামী আটক

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নে ৩ আগষ্ট মঙ্গলবার সকাল ৯টার দিকে শুকুরজান(৩৬)নামে এক গৃহবধু আত্ম্যহত্যার ঘটনা ঘটেছে। জানা যায় ঐ ইউনিয়নের পশ্চিম চর শালেপুর গ্রামে স্বামীর বাড়িতে গুল (তামাকজাত দ্রব্য) খেয়ে গৃহবধু আত্ম্যহত্যা করে। এই ঘটনায় গৃহবধুর স্বামী সেখ মাছেম (৪২) কে আটক করেছে চরভদ্রাসন থানা পুলিশ।

ঐ ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার আব্দুস সালাম জানায় স্বামীর সাথে দাম্পত্য কলহের জেরে শুকুরজান অভিমান করে একদিন না খেয়ে ছিল এবং ঘটনার দিন সকালে সবার অজান্তে পানি দিয়ে গুল (তামাকজাত দ্রব্য) গুলিয়ে খায় সে। শুকুরজানের স্বামী গুল খাওয়ার ঘটনা টের পেয়ে তার স্ত্রীকে বমি করানোর উদ্দ্যেশ্যে স্থানীয়দের সহায়তায় বাড়িতে পানি ও তেতুল গুলিয়ে খাওয়ান।এইভাবে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালান তারা। পরে গৃহবধুর শারিরীক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে নেওয়ার পথে বাড়ির সামনের রাস্তায় তার মৃত্যু হয়।

মৃত শুকুরজান শেখ মাছেমের তৃতীয় স্ত্রী। তাদের এই ঘরে কোন সন্তান না থাকলেও মাছেমের আগের ঘরের ৮বছর বয়সী এক কন্যা সন্তান মাছেমের বৃদ্ধ মায়ের কাছে থাকে। শুকুরজানের আগেও দুই বার বিয়ে হয়েছিল বলে জানায় ঐ ইউপি সদস্য।

এই ঘটনা সম্পর্কে জানতে চাইলে চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক তুহিন বালা জানান, খবর পেয়ে দুর্গম চর হতে মঙ্গলবার রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন তারা। বুধবার লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় শেখ মাছেমকে আসামী করে গৃহবধুর ভাই শেখ আয়নাল (২৮) বাদি হয়ে চরভদ্রাসন থানায় আত্ম্যহত্যার প্রোরচনার মামলা করেছে যার নং-৪। গৃহবধুর স্বামী আসামি শেখ মাছেমকে বুধবার আদালতে পাঠানো হয়েছে বলে জানান এই উপ-পরিদর্শক।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধর্মীয় সম্প্রীতি ও সবার সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: শেখ রবিউল আলম

error: Content is protected !!

চরভদ্রাসনে গৃহবধুর আত্ম্যহত্যার ঘটনায় স্বামী আটক

আপডেট টাইম : ০৮:২২ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
মোঃ মুস্তাফিজুর রহমান বিশেষ প্রতিনিধি, চরভদ্রাশন,ফরিদপুর। :