ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চরভদ্রাসনে অগ্নিকান্ডে তিনটি মোটরসাইকেল পুড়ে চার লক্ষাধিক টাকার ক্ষতি

মুস্তাফিজুর রহমান, চরভদ্রাশন (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে একটি মোটরসাইকেল সার্ভিসিং ও ওয়ার্কসপে অগ্নিকান্ডে তিনটি মোটরসাইকেল ভস্মিভূত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯জানুয়ারী) সন্ধা ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মৌলভীরচর বাজারে ভাই ভাই মটরস নামে একটি দোকানে এ ঘটনা ঘটে।এ ঘটনায় প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ওয়ার্কসপ ব্যাবসায়ী।

অগ্নিকান্ডের বিষয়ে ভাই ভাই মটরস এর মালিক প্রদীপ(২২) জানান তার বাড়ি ফরিদপুর জেলার কোতয়ালী থানার পূর্ব আলীয়াবাদ ইউনিয়নের পাটপাশা গ্রামে। তিনি সারাদিন কাজ শেষে সন্ধা ৬টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। সন্ধা সাতটার দিকে স্থানীয়রা ফোনে তার দোকানে অগ্নিকান্ডের খবর দেন। তিনি বলেন দোকানে আগুন দেখে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালানোর পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে মনে করেন চরভদ্রাসন ফায়ার স্টেষন অফিসার মুর্তজা আহসান।এ ছাড়া একই রাত নয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পার্শ্ববর্তী সড়কের পাশে একটি খরের গাদার আগুন নিয়ন্ত্রনে আনেন চরভদ্রাসন ফায়ার সার্ভিসের সদস্যরা।

এ ঘটনায় তিনটি মোটরসাইকেল,অন্যান্য সামগ্রী ও দোকানটির টিনের চাল পুরে যাওয়ায় প্রায় চার লক্ষ টাকার উপরে ক্ষতি হয়েছে বলে জানায় ব্যাবসায়ী প্রদীপ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ৪ পাঠ্যবই চূড়ান্ত অনুমোদন পাচ্ছে কাল, যা যা থাকছে

error: Content is protected !!

চরভদ্রাসনে অগ্নিকান্ডে তিনটি মোটরসাইকেল পুড়ে চার লক্ষাধিক টাকার ক্ষতি

আপডেট টাইম : ০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
মুস্তাফিজুর রহমান, চরভদ্রাশন (ফরিদপুর) প্রতিনিধি :