ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চতুর্থবার সরকার গঠন করে টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা

একটানা চতুর্থবার বাংলাদেশ সরকারের  প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহনের পর শেখ হাসিনা শনিবার দুপুরে দুই দিনের সফরে গোপালগঞ্জে এসেছেন।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন (গনভবন) থেকে সড়কপথে সকাল ৯টা পরবর্তী রওনা হয়ে দুপুর ১২ টায় তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌছান। টুঙ্গিপাড়া পৌছেই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান।

এরপর নবনির্বাচিত মন্ত্রী পরিষদের সদস্যদের সাথে নিয়ে তিনি আবারও জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী আলাদা করে ছোটবোন শেখ রেহানাকে সাথে নিয়ে দোয়া ও মোনাজাত করেন।

এসময় আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, অর্থ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, আইন মন্ত্রী আনিসুল হক, শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্থানীয় সরকার মন্ত্রী মো: তাজুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যাটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ, সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম, ধর্ম মন্ত্রী মো. ফরিদুল ইসলাম. বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, স্বাস্থ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন, রেল মন্ত্রী মো. জিল্লুল হাকিম, জন প্রশাসন মন্ত্রী মো. ফরহাদ হোসেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, শিক্ষা মন্ত্রী মহিবুর হাসান চৌধুরী, শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এমপিসহ মন্ত্রী পরিষদের সদস্য, প্রতিমন্ত্রীগণ ও ৫ উপদেষ্টা উপস্থিত ছিলেন।

এছাড়াও দেশের বিভিন্ন আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যগনও জতির পিতার সমাধিতে উপস্থিত ছিলেন।

পরে সম্মিলিত ভাবে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতার পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী এবং নবনির্বাচিত মন্ত্রী পরিষদের সদস্য ও সংসদ সদস্যগন।

এরপূবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফরকে কেন্দ্র করে নিজ নির্বাচনী এলাকার টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার নেতা-কর্মিরা সকাল থেকেই জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্স এলাকায় এসে হাজির হন। তাদের প্রিয় নেত্রী টুঙ্গিপাড়ায় পৌঁছালে তাকে স্বাগত জানায়।

একটানা চতুর্থবারের মতো সরকার গঠন করে নিজ নির্বাচনী এলাকাযর নেতা-কর্মিদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসাকে কেন্দ্র নেতা-কর্মিদের মধ্যে আনন্দের বন্যা বয়ে চলছে। তারা প্রধানমন্ত্রীর আগমনে খুশির জোয়ারে ভাসছে।প্রধানমন্ত্রীর আগমন কেন্দ্র করে জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের পক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে । জেলা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। রাস্তায় রাস্তায় ব্যানার,ফেস্টুন, গেট তৈরী করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়া-কোটালীপাড়া সহ জেলার সর্বত্র ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে প্রশাসন। প্রধানমন্ত্রী দিনের প্রথম ভাগের কর্মসূচী শেষ করে দুপুরের বিশ্রাম নেবেন। এর পর বিকেল ৩টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মিদের সাথে মত বিনিময় করবেন।

এদিন তিনি টুঙ্গিপাড়ায় রাত্রী যাপন করবেন এবং রোববার (১৪জানুয়ারি) বেলা আড়াইটায় কোটালীপাড়ায় উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় নেতাকর্মিদের সাখে মতবিনিময় করবেন। মতবিনিময় শেষে ওই দিন বিকেলে তিনি সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে কোটালীপাড়া ত্যাগ করবেন বলে আওয়ামী লীগের কয়েকজন দায়িত্বশীল নেতা ও প্রশাসন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, সরিয়ে নেওয়া হয়েছে বিদ্যুতের পোল

error: Content is protected !!

চতুর্থবার সরকার গঠন করে টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা

আপডেট টাইম : ০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
মুন্সী সাদেকুর রহমান শাহীন, গোপালগঞ্জ ব্যুরো প্রধান :