ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে হাতিয়ায় বৃষ্টি, প্রস্তুত ২৪২ আশ্রয়কেন্দ্র, বন্ধ নৌ-চলাচল

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে জেলা সদরসহ সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। গতকাল বুধবার দুপুর  থেকে উপজেলা প্রশাসনের নির্দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিপ্রেক্ষিতে নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চাকমা। তিনি বলেন, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত চলছে। তাই নৌ যোগাযোগ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে মাছ ধরার নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়। এবং  সঙ্গে প্রস্তুত রাখা হয়েছে ২৪২টি আশ্রয়কেন্দ্র, ৩৮টি মুজিবকেল্লা।

বৃহস্পতিবার  (২৪ অক্টোবর) দুপুরে ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবেলায় হাতিয়া  দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে দুপুর ১২ টা পরে ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে নোয়াখালী  হাতিয়া  সারাদিন গুমোট আবহাওয়া বিরাজ করছে। আবহাওয়‍া অধিদপ্তর সবশেষ বিজ্ঞপ্তিতে কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে  উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বেতন ৫০ হাজার টাকা হলে ৬ লাখ টাকা ঋণ পাওয়া যাবে, আবেদন করবেন কীভাবে

error: Content is protected !!

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে হাতিয়ায় বৃষ্টি, প্রস্তুত ২৪২ আশ্রয়কেন্দ্র, বন্ধ নৌ-চলাচল

আপডেট টাইম : ০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :