আপডেট টাইম :
০৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
২১১
বার পঠিত
ঘুর্ণিঝড় সিতরাং এ শংকরপাশায় রাস্তায় গাছ পড়ে দুই পাশে ৬ কিঃমিঃ জানজট
গত ২৪ অক্টোবর রাতে আনুমানিক ১১ টার দিকে ফরিদপুর এর শংকরপাশায় ঢাকা-ফরিদপুর মহাসড়কে বিরাট এক গাছ ঝড়ের তান্ডবে পড়ে যায়। ফলে রাস্তার দুই পাশে প্রায় ৬ কিলোমিটার জ্যামে আটকা পড়ে বাস ,ট্রাক , এম্বুলেন্স সহ অন্যান্য গাড়ি। তবে কেউ আহত হয়নি। গাছের পাশে থাকা সোহাগ পরিবহনের সুপারভাইজার জানান, আর ৫ মিনিট আগে আসলে হয়ত গাছটি আমাদের গাড়ির উপরে পড়ত, আল্লাহর অশেষ রহমতে আমরা বেঁচে গিয়েছি। ঘটনাস্থলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের গাড়ি এসে এবং স্থানীয়দের সহায়তায় গাছ কেটে পরে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে। গাছটি আকারে বড় হওয়ায় এটি সরাতে রাতভর ফায়ার সার্ভিসের কর্মী দের অনেক বেগ পেতে হয়। আরও পড়ুনঃ ফরিদপুরে পালিত হল দীপাবলি ও শ্যামা পূজা আটকা পড়ে ঢাকাগামী এবং ফরিদপুর ,যশোর,ঝিনাইদহ, বেনাপোল গামী শত শত যাত্রী এবং পণ্যবাহী বাহন। পরে ভোর রাতের দিকে যান চলাচল সীমিত আকারে স্বাভাবিক হয়।
গত ২৪ অক্টোবর রাতে আনুমানিক ১১ টার দিকে ফরিদপুর এর শংকরপাশায় ঢাকা-ফরিদপুর মহাসড়কে বিরাট এক গাছ ঝড়ের তান্ডবে পড়ে যায়। ফলে রাস্তার দুই পাশে প্রায় ৬ কিলোমিটার জ্যামে আটকা পড়ে বাস ,ট্রাক , এম্বুলেন্স সহ অন্যান্য গাড়ি। তবে কেউ আহত হয়নি।
গাছের পাশে থাকা সোহাগ পরিবহনের সুপারভাইজার জানান, আর ৫ মিনিট আগে আসলে হয়ত গাছটি আমাদের গাড়ির উপরে পড়ত, আল্লাহর অশেষ রহমতে আমরা বেঁচে গিয়েছি।
ঘটনাস্থলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের গাড়ি এসে এবং স্থানীয়দের সহায়তায় গাছ কেটে পরে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে। গাছটি আকারে বড় হওয়ায় এটি সরাতে রাতভর ফায়ার সার্ভিসের কর্মী দের অনেক বেগ পেতে হয়।