ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে শহীদ জিয়া গোল্ডকাপ ফুটবলে বাগাট মা মনি একাদশের জয়

মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে শহীদ জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার চরবামুন্দি ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে মধুখালী পৌরসভা ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাগাট মা মনি ফুটবল একাদশ।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম। খেলার শুভ উদ্বোধন করেন ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবির যুগ্ম পুলিশ কমিশনার আ ফ ম আনোয়ার হোসেন খান টিটু।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, মধুখালী পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন মুন্সি ও মোহাম্মদ লিয়াকত আলী শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ফকির, মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির উদ্দিন শেখ এবং ব্যবসায়ী ও মেগচামী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সবুজসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতা করেন মধুখালী উপজেলা কৃষক দলের সদস্যসচিব ও চরবামুন্দি জাগরণ ক্লাবের সভাপতি শেখ তানভীর আহমেদ শিমুল এবং উপজেলা ছাত্রদলের সদস্য ও চরবামুন্দি জাগরণ ক্লাবের সাধারণ সম্পাদক সোহান মোল্লা।

ফাইনাল খেলায় দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাগাট মা মনি ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে জয় তুলে নেয়। খেলা উপভোগ করতে মাঠে হাজারো দর্শকের সমাগম ঘটে। পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয় ক্রীড়াপ্রেমীসহ সর্বস্তরের মানুষ এমন আয়োজনকে স্বাগত জানান।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

আমার দেশ ছেঁড়া সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ

error: Content is protected !!

মধুখালীতে শহীদ জিয়া গোল্ডকাপ ফুটবলে বাগাট মা মনি একাদশের জয়

আপডেট টাইম : ৪৭ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :