ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পুলিশের টিএ আত্মসাৎ: এখনো বাকি দেড় কোটি একজনকে বরখাস্ত, ৪ জনের কৈফিয়ত তলব

অপরাধ ডেস্ক: বগুড়া জেলা পুলিশে ভ্রমণ বা টিএ বিলের ভাউচার জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাতের একটি চাঞ্চল্যকর ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। এই জালিয়াতির ঘটনায় জড়িত ৩১ জন পুলিশ সদস্যের মধ্যে ২৭ জন ইতোমধ্যে তাদের কাছে থাকা প্রায় দেড় কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন। তবে এখনো চারজন পুলিশ সদস্য এবং হিসাবরক্ষণ অফিসের একজন অডিটর এই বিশাল পরিমাণ টাকা ফেরত দেননি। অভিযুক্তরা চাকরি বাঁচাতে এই অর্থ ফেরত দিতে বাধ্য হয়েছেন বলে ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পুলিশ অফিস ও হিসাবরক্ষণ অফিসের একটি অসাধু চক্র পুলিশ সুপারের কম্পিউটার আইডি অবৈধভাবে ব্যবহার করে এই জালিয়াতি চালিয়ে আসছিল। গত ১৯ আগস্ট বিষয়টি পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদের নজরে আসার পর নড়েচড়ে বসে প্রশাসন। এরপর পুলিশ অফিসের হিসাব সহকারী রাজিবুল ইসলাম ও হিসাবরক্ষণ অফিসের অডিটর ফিরোজ আলমকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে জালিয়াতির সাথে জড়িতদের শনাক্ত করা হয় এবং অভিযুক্তরা জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দেন।

অভিযুক্ত পুলিশ সদস্যদের দাবি, জালিয়াতির মাধ্যমে ব্যাংক হিসাবে আসা টাকার একটি বড় অংশ তাঁদের তুলে হিসাবরক্ষণ অফিসের অডিটর ফিরোজ আলম ও পুলিশ অফিসের হিসাব সহকারী রাজিবুল ইসলামকে দিতে হতো। এদিকে আত্মসাৎ করা সরকারি অর্থ উদ্ধারের কৌশল হিসেবে সংশ্লিষ্টদের টাকা ফেরত দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। এর সুফল হিসেবে ২৭ জন পুলিশ সদস্য তাদের অংশের টাকা পর্যায়ক্রমে ফেরত দিলেও বাকি চার পুলিশ সদস্য এখনো তা দেননি। পুলিশ অফিসের হিসাব সহকারী রাজিবুল ইসলামসহ ওই চারজনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে বলে জানিয়েছে তদন্ত কমিটি।

অন্যদিকে মহাহিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের একটি পৃথক তদন্ত কমিটি এই ঘটনায় হিসাবরক্ষণ অফিসের পাঁচ কর্মচারীর সংশ্লিষ্টতা খুঁজে পায়। জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আছাদুজ্জামান সরকার জানিয়েছেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অডিটর ফিরোজ আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং দায়িত্বে অবহেলার দায়ে আরও চার কর্মচারীর কাছে কৈফিয়ত তলব করা হয়েছে। অডিটর ফিরোজ আলম এখনো আত্মসাৎকৃত অর্থ ফেরত দেননি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

পুলিশের টিএ আত্মসাৎ: এখনো বাকি দেড় কোটি একজনকে বরখাস্ত, ৪ জনের কৈফিয়ত তলব

আপডেট টাইম : ৫১ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :