ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গ্যাস লাইট এর আগুনে পুড়ে মারা গেল চার বছরের মাইশা

ছবি- প্রতীকী।

 ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায়  গ্যাস লাইটের আগুনে কেড়ে নিলো চার বছরের মাইশার প্রাণ।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার শেখ হাসিনা বার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। মাইশা নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের ইব্রাহিম মাতুব্বরের শিশু কন্যা। শিশুটির পিতা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে গত ১৭ ডিসেম্বর শনিবার অবুজ শিশু মাইশাসহ আরো তিন শিশু গ্যাস লাইট নিয়ে খেলা করছিল। এ সময় গ্যাস লাইটের আগুন মাইশার পরনের কাপড়ে লেগে যায়। এতে অন্য শিশুরা অক্ষত থাকলেও মাইশার শরীরের বেশীর ভাগ অংশ পুড়ে যায়।
গুরুতর আহত অবস্থায় মাইশাকে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে মাইশার অবস্থার অবনতি হলে ঢাকার শেখ হাসিনা বার্ণ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ৭ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার সন্ধ্যায় মৃত্যুর কাছে হার মেনে সকলকে কাঁদিয়ে মাইশা চলে যায় না ফেরার দেশে।
মাইশারা দুই বোন এক ভাইয়ের মধ্যে ছিলো মেঝো। শিশু মাইশার মরদেহ গ্রামের বাড়ীতে আনা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শনিবার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাজেক অবরোধ: পাঁচ দাবির চারটিতে সমঝোতা, দ্রুত অবরোধ তোলার আশা

error: Content is protected !!

গ্যাস লাইট এর আগুনে পুড়ে মারা গেল চার বছরের মাইশা

আপডেট টাইম : ০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :