গোয়ালন্দ উপজেলা ও পৌর কৃষক লীগের সাংগঠনিক আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত
"কৃষক বাঁচাও দেশ বাঁচাও" প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পূর্ণাঙ্গ কমিটি ও পৌর কৃষক লীগের আহবায়ক কমিটির পরিচিতি ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ জুন) বিকেলে উপজেলার উজানচর ইউনিয়ন ২নং ওয়ার্ড তরিকুল ইসলাম তরিকুল্লা মেম্বারের বাগানবাড়ীর আঙ্গিনায় এ সাংগঠনিক আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় পরিচিতি সভায় জেলা কৃষক লীগের আহবায়ক মো. আবু বককার খান কমিটির সকল সদস্যকে হাত উঠিয়ে উপস্থিত নেতৃবৃন্দদের সামনে পরিচয় করিয়ে দেন। উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল হোসেন প্রামানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামীম মৃধা'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা কৃষক লীগের আহবায়ক মো. আবু বককার খান। প্রধান বক্তৃা হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন বাবলু। এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সাবেক গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের আহবায়ক মো. আব্দুল মমিন শেখ, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মো. আবুল হোসেন মোল্লা সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন কৃষক লীগের নেতৃবৃন্দ প্রমূখ। গোয়ালন্দ পৌর কৃষক লীগের আহবায়ক মো. আব্দুর রহিম প্রামানিক, আইয়ুব রানা'কে সদস্য সচিব করে ১৫ সদস্যের কমিটির পরিচিত করে দেওয়া হয়। আরও পড়ুনঃ নগরকান্দায় জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত পরিচিতি সভা শেষে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে কৃষক...
“কৃষক বাঁচাও দেশ বাঁচাও” প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পূর্ণাঙ্গ কমিটি ও পৌর কৃষক লীগের আহবায়ক কমিটির পরিচিতি ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০১ জুন) বিকেলে উপজেলার উজানচর ইউনিয়ন ২নং ওয়ার্ড তরিকুল ইসলাম তরিকুল্লা মেম্বারের বাগানবাড়ীর আঙ্গিনায় এ সাংগঠনিক আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় পরিচিতি সভায় জেলা কৃষক লীগের আহবায়ক মো. আবু বককার খান কমিটির সকল সদস্যকে হাত উঠিয়ে উপস্থিত নেতৃবৃন্দদের সামনে পরিচয় করিয়ে দেন।
উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল হোসেন প্রামানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামীম মৃধা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা কৃষক লীগের আহবায়ক মো. আবু বককার খান। প্রধান বক্তৃা হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন বাবলু।
এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সাবেক গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের আহবায়ক মো. আব্দুল মমিন শেখ, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মো. আবুল হোসেন মোল্লা সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন কৃষক লীগের নেতৃবৃন্দ প্রমূখ।
গোয়ালন্দ পৌর কৃষক লীগের আহবায়ক মো. আব্দুর রহিম প্রামানিক, আইয়ুব রানা’কে সদস্য সচিব করে ১৫ সদস্যের কমিটির পরিচিত করে দেওয়া হয়।