ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোয়ালন্দে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

-রাজবাড়ীর গোয়ালন্দে প্রেমিক সাগরের বাড়িতে বিয়ের দাবিতে অনশনরত প্রেমিকা মুন্নি।

রাজবাড়ীর গোয়ালন্দে বিয়ের দাবিতে এক প্রেমিকা দুই দিন ধরে তার প্রেমিকের বাড়িতে অনশন করছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার উজানচর ইউনিয়নের নবুওছিমদ্দিন পাড়ায়।
স্হানীয় কয়েকজন জানান, নবুওছিমন্দিন পাড়ার দারোগ আলী সরদারের ছেলে সাগর সরদার ( ২৬)। পেশায় সে একজন ভেকু চালক। সম্প্রতি তিনি ইটালি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
একই গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার কন্যা কলেজ পড়ুয়া শিক্ষার্থী মুন্নী আক্তারের (১৯) সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে। মুন্নি উপজেলার একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।
এ বিষয়ে কলেজ ছাত্রী মুন্নি আক্তার জানান, গত চার-পাঁচ বছর ধরে সাগরের সঙ্গে তার গভীর প্রেমের সম্পর্ক চলছে। সম্প্রতি সাগর  ইতালি যেতে ইচ্ছা পোষণ করে। এ জন্য সে আমাকে বিয়ের কথা বলে তার বাড়িতে আসতে বলে। তার কথা মতো শুক্রবার সকালে আমি তাদের বাড়িতে যাই।
সাগরের বাড়িতে যখন আমি যাই, তখন সে দুই ঘন্টার মতো বাড়িতেই ছিল। এরপর কৌশলে সাগরের বাবা সাগরকে বাড়ি থেকে বের করে দেয়। যে কারনে নিরুপায় হয়ে আমি আমার প্রেমিকের (সাগর) বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছি।
এদিকে সরেজমিনে শনিবার দুপুরে সাগরের বাড়ীতে গিয়ে দেখা যায়, ওই প্রেমিকা তার প্রেমিকের বাড়ির উঠানে বসে আছেন। তবে সাগরের বাড়ির লোকেরা তাদের ঘরে মেয়েটিকে আশ্রয় দেন বলে আশেপাশের লোকেরা জানান।
এ ব্যাপারে সাগরের মায়ের কাছে জানতে চাইলে, তিনি কোন কথা বলতে রাজি হননি। স্হানীয় ইউপি সদস্য মো. আবুল হোসেন প্রামানিক জানান, বিয়ের দাবিতে মেয়েটি অনশন করছে শুনেছি।
ছাত্রীর বড় ভাই মামুন জানান, আমার বোনের সাথে এমন ঘটনা ঘটেছে। আমি চাইনা আর কোন বোনের সাথে এমন কোন ঘটনা ঘটুক। আমি ঘটনার সুষ্ঠ সমাধান চাই।
গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, মেয়েটির অনশনের ঘটনায় মেয়ের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রণদাপ্রসাদ সাহা বাড়ির পূজামণ্ডপে মন্ত্রীসহ বিভিন্ন দেশের কূটনীতিকেরা

error: Content is protected !!

গোয়ালন্দে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

আপডেট টাইম : ০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি :