ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে শুশুক আটক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলেদের জালে আটকা পড়েছে বিশাল আকৃতির একটি শুশুক। নদী থেকে ডাঙ্গায় তোলার কিছু সময়ের মধ্যেই শুশুকটি মারা যায়। এসময় শুশুকটি এক নজর দেখতে স্থানীয়রা ভিড় জমান। পরে শুশুকটিকে মাছ শিকারিদের কাছে ৩ হাজার টাকাতে বিক্রি করা হয়েছে।

শুক্রবার সকালে (৩ নভেম্বর) গোয়ালন্দেও অন্তার মোড় এলাকায় পদ্মা নদীতে মাছ ধরার জালে শুশুকটি আটকা পড়ে।

জেলে ইউসুফ আলী বলেন, গত ২২ দিন নদীতে মাছ শিকার নিষিদ্ধ ছিলো, আজ ভোরে কয়েকজন জেলে নিয়ে নদীতে মাছ শিকারে যাই । নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেলি। জাল তুলতেই কয়েকটি বড় ঝাঁকুনি দেয়। এ সময় সবাই মনে করেন বড় কোন মাছ জালে আটকা পড়েছে। জাল নৌকায় তুলে দেখি ইলিশ মাছের সাথে একটি শুশুক জালে আটকা পড়েছে। শুশুকটির ওজন প্রায় ২ মণ হবে। সকালে দৌলতদিয়া মাছ ব্যবসায়ী দেলোয়ার হোসেনের আড়তে নিয়ে আসি। এখানে কয়েক জন মাছ শিকারি শুশুক টি দুই,তিন হাজার টাকা দাম করে। পরে তিন হাজার টাকায় শুশুকটি বিক্রি করা হয়েছে। তিনি আরো বলেন, শুশুক শিকার বা ধরা নিষিদ্ধ তা আমার জানা নেই। এই প্রথম আমার জালে শুশুক আটক হয়েছে।

গোয়ালন্দ উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা রাজবাড়ী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজিব মুঠো ফোনে বলেন, এটি বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী শুশুক শিকার বা হত্যা করা, পাচার করা কিংবা ক্রয়- বিক্রয় করা আইনগত দন্ডণীয় অপরাধ। এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি ৫ বছরের কারাদÐ অথবা ৫ লাখ টাকা জরিমানা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানী থেকে সাবেক দুই মেয়রসহ ৩ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

error: Content is protected !!

গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে শুশুক আটক

আপডেট টাইম : ০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি :