দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় পাতার বিড়ি উদ্ধার
আবদুস সালাম তালুকদার: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মালিকবিহীন অবস্থায় ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় পাতার বিড়িসহ একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করেছে বিজিবি। রোববার (৯ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের বড়বিল এলাকায় চাড়ালডাঙ্গা ক্যাম্পের টহল দল অভিযান চালিয়ে এসব বিড়ি ও নৌকা আটক করে। নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, নওগাঁ ব্যাটালিয়নের অধীন বিভিষণ বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আকরাম হোসেনের নেতৃত্বে রাধানগর ইউনিয়নের বড়বিল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় পাতার বিড়িসহ একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়। তিনি জানান, আটক ভারতীয় পাতার বিড়ি ও নৌকা গোমস্তাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি অধিনায়ক আরও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু, মাদক পাচার ও চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে।
আবদুস সালাম তালুকদার:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মালিকবিহীন অবস্থায় ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় পাতার বিড়িসহ একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করেছে বিজিবি।
রোববার (৯ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের বড়বিল এলাকায় চাড়ালডাঙ্গা ক্যাম্পের টহল দল অভিযান চালিয়ে এসব বিড়ি ও নৌকা আটক করে।
নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, নওগাঁ ব্যাটালিয়নের অধীন বিভিষণ বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আকরাম হোসেনের নেতৃত্বে রাধানগর ইউনিয়নের বড়বিল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় পাতার বিড়িসহ একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়।
তিনি জানান, আটক ভারতীয় পাতার বিড়ি ও নৌকা গোমস্তাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি অধিনায়ক আরও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু, মাদক পাচার ও চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে।