ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ-ইনে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশি আটক

আব্দুস সালাম তালুকদার:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে বিএসএফের পুশ-ইনে সহায়তা করার অভিযোগে ৭ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

সোমবার (১৫ জুন) রাতে উপজেলার রোকনপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে ৪ জনকে আটক করেছে বিজিবি এবং অন্য ৩ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন— উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের মৃত দোষ মোহাম্মদের ছেলে মো. বাবুল আক্তার (৪০), মো. আব্দুল লতিফের ছেলে এমদাদুল হক (জেন্টু) (৩৮), মৃত ওবাইদুর রহমানের ছেলে রয়েল (২৮), কালুমদ্দিনের ছেলে মো. আজম (৩৫), জমসেদ আলীর ছেলে মো. আলম (৩৮), মৃত নাঈমুলের ছেলে আসমাউল হক (৩৩) এবং মো. ধলুর ছেলে মো. মেসবাউল (৩৫)। তারা সবাই রোকনপুর গ্রামের বাসিন্দা।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বিজিবির বরাত দিয়ে জানান, সোমবার রাতে রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বাংলাদেশে আসতে সহায়তা করে ৭ বাংলাদেশি। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা ওই পুশ-ইনের ঘটনা প্রতিহত করে এবং ঘটনাস্থল থেকে ৪ বাংলাদেশিকে আটক করে।

পরে ওই ৪ জনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ একই অভিযোগে আরও ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের বিরুদ্ধে পুশ-ইনের চেষ্টায় সহযোগিতা করার অপরাধে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে ও শুদ্ধ উচ্চারণে কর্মশালা অনুষ্ঠিত

error: Content is protected !!

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ-ইনে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশি আটক

আপডেট টাইম : ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :