দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
২৩৪
বার পঠিত
গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নাজমুল হক রিপন (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর ) বিকেল ৩টার দিকে নাচোল-রহনপুর সড়কের রহনপুর পৌর এলাকার বহিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হক রিপন রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা থানার কোট স্টেশনের কোট কলেজ পাড়ার মৃত সাইজুদ্দিনের ছেলে। গোমস্তাপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মৃত ব্যক্তি নাজমুল হক রিপন ছিলেন বাংলাদেশ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এজিএম তিনি বর্তমানে রাজশাহীতে কর্মরত ছিলেন। শুক্রবার বিকেলে ব্যাটারি চালিত অটো গাড়ীতে করে সহকর্মীর সাথে নাচোল উপজেলা থেকে রহনপুর উদ্দেশ্যে আসার পথে বহিপাড়া নামক স্থানে অতিরিক্ত গতি কারণে বাঁক ঘুড়তে গেলে অটো গাড়ীটি উল্টে যায় এবং মৃত ব্যক্তি অটো গাড়ীর নীচে পড়ে গেলে মাথায় অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত হয়। আরও পড়ুনঃ ভূরুঙ্গামারীতে অদ্ভুত আকৃতির গরুর বাছুরের জন্ম সুরতহাল রিপোর্ট শেষে মৃত ব্যক্তির লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নাজমুল হক রিপন (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর ) বিকেল ৩টার দিকে নাচোল-রহনপুর সড়কের রহনপুর পৌর এলাকার বহিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হক রিপন রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা থানার কোট স্টেশনের কোট কলেজ পাড়ার মৃত সাইজুদ্দিনের ছেলে।
গোমস্তাপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মৃত ব্যক্তি নাজমুল হক রিপন ছিলেন বাংলাদেশ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এজিএম তিনি বর্তমানে রাজশাহীতে কর্মরত ছিলেন। শুক্রবার বিকেলে ব্যাটারি চালিত অটো গাড়ীতে করে সহকর্মীর সাথে নাচোল উপজেলা থেকে রহনপুর উদ্দেশ্যে আসার পথে বহিপাড়া নামক স্থানে অতিরিক্ত গতি কারণে বাঁক ঘুড়তে গেলে অটো গাড়ীটি উল্টে যায় এবং মৃত ব্যক্তি অটো গাড়ীর নীচে পড়ে গেলে মাথায় অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত হয়।