ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোমস্তাপুরে ভেজাল কীটনাশক বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় রহনপুর পৌর এলাকায় ভেজাল কীটনাশক বিক্রি করার দায়ে মোঃ মিলন (৩০) নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩ এপ্রিল ) দুপুরে উপজেলার রহনপুর কলোনী মোড়ে ডাকবাংলা রোডে আদর্শ বীজ ভান্ডারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা খাতুন।

জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ী মোঃ মিলন উপজেলার খয়রাবাদ গ্রামের মোঃ মনিরুল ইসলামের ছেলে। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তানভীর আহমেদ সরকারসহ কৃষি অফিসের অন্যন্য কর্মকর্তারা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আসল কীটনাশকের পরিবর্তে প্রতারক চক্র ভেজাল কীটনাশক বাজারে বিক্রি করছে।

পরে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, ধারা-৩৭ মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা খাতুন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাগাতিপাড়ায় উপজেলা সমবায় কর্মকর্তার বিদায় সংবর্ধনা

error: Content is protected !!

গোমস্তাপুরে ভেজাল কীটনাশক বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

আপডেট টাইম : ০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :