ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোমস্তাপুরে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৬ নং বোয়ালিয়া ইউনিয়নে ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

উন্মুক্ত বাজেট সভা উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিউল আলম (শ্যামল) এর সভাপতিত্বে বাজেট সভা অনুষ্ঠিত হয়।

উন্মুক্ত বাজেট সভা পরিচালনা করেন ইউনিয়ন পরিষদ সচিব মোহাঃ মুনসুর রহমান। উক্ত বাজেট অধিবেশনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ নজরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল হাই (বাবলু), ৬ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ গোলাম কিবরিয়া, বোয়ালিয়া শেখ রাসেল সাংস্কৃতিক সংঘের সভাপতি মোঃ মনিরুল ইসলাম, বোয়ালিয়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, শিক্ষক বেনজির আহমেদ ও সেলিম রেজা প্রমূখ। এ সময় স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ সহ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ২ কোটি ২৪ লাখ ৭০ হাজার ৩৭৫ টাকা আয় এবং ২ কোটি ২৩ লাখ ৮ হাজার ৭৩০ টাকার ব্যয় দেখিয়ে ৬ নং বোয়ালিয়া ইউনিয়ন পরিষদে ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মোহাঃ মুনসুর রহমান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাজেক পর্যটন কেন্দ্র বন্ধের প্রতিবাদে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের বিক্ষোভ

error: Content is protected !!

গোমস্তাপুরে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা

আপডেট টাইম : ১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :