আব্দুস সালাম তালুকদার:
“প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।
সোমবার (১৫ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাইসুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ, আইসিটি কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ অন্যান্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, তামাক এমন একটি নীরব ঘাতক, যা আমাদের শারীরিক ও মানসিক— উভয় দিক থেকেই ক্ষতিগ্রস্ত করছে। তামাক ও নিকোটিনের বিষাক্ত থাবা থেকে নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে। শিশু ও তরুণদের তামাক কোম্পানির বিভিন্ন প্রলোভন থেকে দূরে রাখতে হবে এবং তামাকবিরোধী প্রচারণায় তাদের সম্পৃক্ত করতে হবে।
বক্তারা আরও বলেন, তামাকের ব্যবহার কমিয়ে আনতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তামাককে ‘না’ বলে একটি সুস্থ, সুন্দর ও তামাকমুক্ত জীবনযাপন গড়ে তুলতে হবে। তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধের মাধ্যমে নিজেদের এবং আগামী প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 





















