আপডেট টাইম :
০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
২৫৫
বার পঠিত
প্রতিকী ছবি।
গোমস্তাপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ডুবে বাইজিদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চৌডালা ইউনিয়নের দিয়াড়াপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চৌডালা ইউনিয়নের দিয়ারাপাড়া মহানন্দা নদীর সলুভাবনা ঘাটে এই ঘটনা ঘটে। আরও পড়ুনঃ ক্রেতাদের ইশারা আর ঠোঁটের ভাষা বুঝে দোকান করছেন বাবা-ছেলে চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুঃ গোলাম কিবরিয়া হাবিব ও গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, দুপুরে বোনের সাথে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় বাইজিদ। পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুুঁজি শুরু করেন। এক পর্যায়ে তার মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ডুবে বাইজিদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চৌডালা ইউনিয়নের দিয়াড়াপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চৌডালা ইউনিয়নের দিয়ারাপাড়া মহানন্দা নদীর সলুভাবনা ঘাটে এই ঘটনা ঘটে।
চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুঃ গোলাম কিবরিয়া হাবিব ও গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, দুপুরে বোনের সাথে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় বাইজিদ। পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুুঁজি শুরু করেন। এক পর্যায়ে তার মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।