আপডেট টাইম :
১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
২৯৬
বার পঠিত
গোমস্তাপুরে দেশীয় অস্ত্রসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি দেশীয় সুটারগানসহ জুবায়ের (২৩) নামে এক যুবককে আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ। শুক্রবার (৩১ মার্চ) রাত ৯ টার দিকে রহনপুর পৌর এলাকার স্টেশন কেডিসি পাড়া বিজিপি ক্যাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক জুবায়ের উপজেলার রহনপুর পুরাতন বাজার মহল্লার মোঃ জিল্লুর রহমানের ছেলে। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কেডিসি পাড়ার রহনপুর বিজিবি ক্যাম্পের সামনে থেকে জুবায়েরকে আটক করে গোমস্তাপুর থানা পুলিশ । এ সময় তার দেহ তল্লাশি করে একটি দেশীয় সুটারগান উদ্ধার করে। আরও পড়ুনঃ রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে এটা একটি ষড়যন্ত্রঃ -হানিফ ওসি আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসা বাদে সে স্বীকার করে দীর্ঘ দিন যাবত অস্ত্র ব্যবসার সাথে জড়িত। এবং এই সুটারগানটি বিক্রয়ের উদ্দেশ্যে সে নিয়ে এসেছিলো। এ বিষয়ে গোমস্তাপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা প্রক্রিয়াধীন।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি দেশীয় সুটারগানসহ জুবায়ের (২৩) নামে এক যুবককে আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ। শুক্রবার (৩১ মার্চ) রাত ৯ টার দিকে রহনপুর পৌর এলাকার স্টেশন কেডিসি পাড়া বিজিপি ক্যাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক জুবায়ের উপজেলার রহনপুর পুরাতন বাজার মহল্লার মোঃ জিল্লুর রহমানের ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কেডিসি পাড়ার রহনপুর বিজিবি ক্যাম্পের সামনে থেকে জুবায়েরকে আটক করে গোমস্তাপুর থানা পুলিশ । এ সময় তার দেহ তল্লাশি করে একটি দেশীয় সুটারগান উদ্ধার করে।
ওসি আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসা বাদে সে স্বীকার করে দীর্ঘ দিন যাবত অস্ত্র ব্যবসার সাথে জড়িত। এবং এই সুটারগানটি বিক্রয়ের উদ্দেশ্যে সে নিয়ে এসেছিলো। এ বিষয়ে গোমস্তাপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা প্রক্রিয়াধীন।