দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
২৪৭
বার পঠিত
গোমস্তাপুরে গমের নমুনা শস্য কর্তনের মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর ব্লকে নমুনা শস্য কর্তনের মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর ব্লকে চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটির আয়োজনে মাটি পরীক্ষার ভিত্তিতে চুন ও সুষম সার ব্যবহার বিষয়ক গবেষণা ট্রায়াল প্লটের গমের নমুনা শস্য কর্তনের মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. পলাশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সেরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইব্রাহিম প্রমুখ। আরও পড়ুনঃ রাস্তায় ঘুরে ঘুরে নিম্ন আয়ের লোকেদের ইফতার সামগ্রী দিচ্ছেন সুমন রাফি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার জানান, এ বছর উপজেলায় গম চাষ হয়েছে ৬ হাজার ২০০ হেক্টর জমিতে। ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬ হাজার ৬০৬ মেট্রিক টন। তবে এই লক্ষ্য মাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছি।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর ব্লকে নমুনা শস্য কর্তনের মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর ব্লকে চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটির আয়োজনে মাটি পরীক্ষার ভিত্তিতে চুন ও সুষম সার ব্যবহার বিষয়ক গবেষণা ট্রায়াল প্লটের গমের নমুনা শস্য কর্তনের মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিভাগীয় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. পলাশ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সেরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইব্রাহিম প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার জানান, এ বছর উপজেলায় গম চাষ হয়েছে ৬ হাজার ২০০ হেক্টর জমিতে। ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬ হাজার ৬০৬ মেট্রিক টন। তবে এই লক্ষ্য মাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছি।