দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
গোমস্তাপুরে অবৈধ কারেন্ট ও রিং জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অবৈধ কারেন্ট ও রিং জাল বিক্রিয় দায়ে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ আগস্ট ) দুপুরে উপজেলার রহনপুর বড় বাজারে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের অভিযানে অবৈধ কারেন্ট ও রিং জাল জব্দে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন । এ সময় ব্যবসায়ীদের কাছ থেকে ১৬টি রিং জাল ও ৬৮টি কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ সুমিতা খাতুনসহ অন্যরা। ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এবং জব্দকৃত প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের জাল উপজেলার রহনপুর পৌর এলাকার পূর্ণভবা নদীর বুড়িতলা ঘাটে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। আরও পড়ুনঃ বোয়ালমারীতে গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ সুমিতা খাতুন বলেন, নদীতে মাছ শিকারে কারেন্ট জাল ও রিং জাল ব্যবহার সম্পূর্ণ অবৈধ। এ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অবৈধ কারেন্ট ও রিং জাল বিক্রিয় দায়ে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ আগস্ট ) দুপুরে উপজেলার রহনপুর বড় বাজারে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের অভিযানে অবৈধ কারেন্ট ও রিং জাল জব্দে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন ।
এ সময় ব্যবসায়ীদের কাছ থেকে ১৬টি রিং জাল ও ৬৮টি কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ সুমিতা খাতুনসহ অন্যরা।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এবং জব্দকৃত প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের জাল উপজেলার রহনপুর পৌর এলাকার পূর্ণভবা নদীর বুড়িতলা ঘাটে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ সুমিতা খাতুন বলেন, নদীতে মাছ শিকারে কারেন্ট জাল ও রিং জাল ব্যবহার সম্পূর্ণ অবৈধ। এ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।