আপডেট টাইম :
১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
৩৫৮
বার পঠিত
গোপালগঞ্জে সাবেক আ’লীগ নেতার বিশেষ কমসূচি পালিত
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ কমসূচি পালন করেছেন সাবেক আ'লীগ নেতা মোঃ সালাউদ্দিন খাঁন। আজ মঙ্গলবার ১৫ আগষ্ট সন্ধায় সাবেক আ'লীগ নেতার নিজ বাসভবন গোপালগঞ্জ পৌরসভার গাবতলা এলাকায় শাহনেওয়াজ খাঁন ও রাজু খাঁনের সঞ্চলনায় এ কর্মসূচি পালন করা হয়। জাতীয় এ শোকের দিনে বিশেষ কমসূচির মধ্যে ছিল ১শ কোরআন খতম, এতিমদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা দোয়া, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও গোপালগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ রকিব হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ লুৎফর রহমান (বাচ্চু)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল হামিদ সাহেব প্রমূখ। আরও পড়ুনঃ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জাতীয় শোক দিবসের ব্যাতিক্রম এই আয়োজনে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সমাজসেবক মোঃ সালাউদ্দিন খাঁন।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ কমসূচি পালন করেছেন সাবেক আ’লীগ নেতা মোঃ সালাউদ্দিন খাঁন।
আজ মঙ্গলবার ১৫ আগষ্ট সন্ধায় সাবেক আ’লীগ নেতার নিজ বাসভবন গোপালগঞ্জ পৌরসভার গাবতলা এলাকায় শাহনেওয়াজ খাঁন ও রাজু খাঁনের সঞ্চলনায় এ কর্মসূচি পালন করা হয়।
জাতীয় এ শোকের দিনে বিশেষ কমসূচির মধ্যে ছিল ১শ কোরআন খতম, এতিমদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা দোয়া, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এছাড়াও গোপালগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ রকিব হোসেন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ লুৎফর রহমান (বাচ্চু)।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতিআব্দুল হামিদ সাহেব প্রমূখ।