ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোদাগাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ

সেলিম সানোয়ার পলাশ:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রায় শতাধিক পরিবারের হাতে এই সহায়তা তুলে দেন উপজেলা প্রশাসন।

খাবার বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ.কে.এম. মমিনুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সোহেল রানা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এবং চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম প্রমুখ।

চর আষাড়িয়াদহ ইউনিয়নের নিম্নাঞ্চল পদ্মা নদীর পানিতে প্লাবিত হয়। এতে ওই অঞ্চলের হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে। চলমান ভাঙনে অনেক পরিবার ইতোমধ্যেই বসতভিটা হারিয়ে অসহায় হয়ে পড়েছে। ভাঙনকবলিত অনেকে ঘরবাড়ি ভেঙে নিরাপদ আশ্রয়ের খোঁজে বরেন্দ্র অঞ্চলের ভেতর চলে যাচ্ছেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। তিনি বলেন, “উপজেলা প্রশাসন সবসময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে। যাদের জরুরি সহায়তা প্রয়োজন, তারা যেন সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করেন।”

স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকেও দ্রুত পুনর্বাসন ও নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে আখচাষিদের প্রণোদনা তালিকায় বিএনপির এমপি চাঁদের নাম, বিতর্ক তুঙ্গে

error: Content is protected !!

গোদাগাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ

আপডেট টাইম : ০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :