ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোদাগাড়ীতে এন্টিভেনম বিতরণ

সেলিম সানোয়ার পলাশ:

রাজশাহীর গোদাগাড়ীতে সাপের কামড়ে মৃত্যুর ঝুঁকি কমাতে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে ২০০ টি এন্টিভেনম (ইনসেপ্টো গ্রুপের) বিতরণ করা হয়েছে।

আজ সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ টি ও গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১০০টি এন্টিভেনম প্রদান করেন।

২০২৫-২০২৬ অর্থ বছরে উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় রোগীদের জন্য এ এন্টিভেনম ক্রয় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, “বর্ষাকাল ও কৃষি মৌসুমে সাপের কামড়ে প্রাণহানির ঘটনা বেড়ে যায়। এন্টিভেনম সরবরাহের ফলে গ্রামীণ জনগণ দ্রুত চিকিৎসা নিতে পারবেন।”

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, এতে সাপের কামড়ে মৃত্যুহার কমবে এবং কৃষক, দিনমজুরসহ দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হবে।

এদিকে উপজেলা প্রসাশনের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতে আরও সরবরাহ বৃদ্ধির দাবি জানিয়েছে সুশীল সমাজসহ উপজেলাবাসী।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

e-Paper-29.06.2026

error: Content is protected !!

গোদাগাড়ীতে এন্টিভেনম বিতরণ

আপডেট টাইম : ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :